হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবিতে ক্রীড়া সম্পাদককে চড়, অভিযুক্ত নেলী সাময়িক বহিষ্কার

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্রীড়া সম্পাদককে প্রকাশ্যে চড় মারার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী নেলীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে প্রশাসন। পাশাপাশি পুরো ঘটনা তদন্তের জন্য ৩ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটিও গঠন করা হয়েছে।

রোববার (৩ মে) জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সবার জন্য কষ্টদায়ক ও বিব্রতকর। অতীতে এসব ঘটনার যথাযথ বিচার না হওয়ায় বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। আমরা অতীত ভুলে সামনে এগোতে চাই, তবে তার আগে অতীতের ভুলগুলো সংশোধন করতে হবে।

ক্যাম্পাসে প্রশাসনিক স্বচ্ছতার ওপর জোর দিয়ে উপাচার্য বলেন, গর্তের মুখ বন্ধ না করলে পানি ঢুকবেই। তাই এ ধরনের অপসংস্কৃতি বন্ধ করতে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করে যথাযথ পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

তিনি আরও জানান, ঘটনার দিনই ক্রীড়া কমিটির আহ্বায়ক তাকে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানান। সাপ্তাহিক কার্যক্রম শেষে শনিবার ক্যাম্পাসে এসে তিনি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি সভায় বসেন।

উপাচার্য কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দিনদুপুরে সবার সামনে একজন শিক্ষার্থী আরেকজনের গায়ে হাত তুলেছে, যা অত্যন্ত গুরুতর অপরাধ। এ ধরনের কোনো সংস্কৃতি আমাদের কাম্য নয় এবং প্রশাসন এটিকে কখনোই প্রশ্রয় দেবে না। ঘটনাটি যার দ্বারাই ঘটুক না কেন, সে অপরাধী। অপরাধের গুরুত্ব বিবেচনায় নিয়েই অভিযুক্তকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পুরো ঘটনা তদন্তের জন্য গঠিত ৩ সদস্যের উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে অভিযুক্তের বিরুদ্ধে চূড়ান্ত ও স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার (২৯ এপ্রিল) জবির অষ্টম ইনডোর গেমসের ক্যারাম ফাইনালকে কেন্দ্র করে ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে চড় মারেন নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ নির্বাচনে ছাত্রদল প্যানেলের পরাজিত জিএস প্রার্থী সাদিয়া সুলতানা নেলী।

এআরবি

খুকৃবিতে নজিরবিহীন ঘটনা, ফাইনাল পরীক্ষায় এক সাবজেক্টে সবাই ফেল

খুকৃবি’র ফিসারিজ অনুষদের এক ব্যাচের সবাই ফেল

রাকসুর ভিপি-জিএসের পাল্টাপাল্টি অভিযোগ

রুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ৯ মে

জাতির জ্ঞানতীর্থ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার

ঢাকা কলেজের আবাসিক হলে মধ্যরাতে অভিযান

চা-শ্রমিকদের বঞ্চনা তুলে ধরে ঢাবিতে পথনাটক

রাবিতে হলের গাছের লিচু পেড়ে রুমে রুমে পৌঁছে দিলেন হল সংসদের নেতারা

লুঙ্গি পরে গামছা ঝুলিয়ে ভাইভা বোর্ডের পরীক্ষায় শিক্ষার্থী

রাবির মন্নুজান হলে ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা