হোম > শিক্ষা > ক্যাম্পাস

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে জবিতে টানা ৫ দিনের ছুটি

প্রতিনিধি, জবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এই ছুটি কার্যকর হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয় ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সরকারি ছুটি ঘোষণা করেছে। ওই প্রজ্ঞাপনের আলোকে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্বাহী আদেশে ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষার্থীদের ছুটি শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে। এর সঙ্গে যুক্ত হবে ১১ ও ১২ ফেব্রুয়ারির সরকারি ছুটি এবং পরবর্তী দুই দিন—১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) ও ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক বন্ধ। সব মিলিয়ে শিক্ষার্থীরা টানা পাঁচ দিনের অবকাশ পাচ্ছেন।

আগামী ১৫ ফেব্রুয়ারি (রোববার) থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, এই ছুটি শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহায়তা করবে এবং জাতীয় গুরুত্বপূর্ণ এই আয়োজনে তাদের অংশগ্রহণ আরও সহজ হবে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

বেতন বৃদ্ধির প্রভাবে নিত্যপণ্যের বাজারে অতিরিক্ত চাহিদার আশঙ্কা

অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন

পিয়নের ব্যাগ তল্লাশি নিয়ে বিরোধ, বিচারকের খাসকামরায় পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতেমা

টেকনাফের হ্নীলা বাজারে আগুন, ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ হচ্ছে!

চীনে হবে জাতীয় হকি দলের প্রস্তুতি