হোম > শিক্ষা > ক্যাম্পাস

আবু বকর হত্যা মামলা রি ওপেনিং চায় বিপ্লবী ছাত্র পরিষদ

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু বকর হত্যা মামলা পুনরায় চালু করার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১০ সালে শাহবাগ থানার তৎকালীন ওসি রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের গুলিতে আবু বকর নিহত হলেও ‘স্ক্যাম’ করে এই হত্যার দায় এড়ানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে হত্যা মামলা পুনরায় শুরু করার দাবি তোলেন তারা।

এসময় লিখিত বক্তব্য পাঠকালে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, চব্বিশের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আবু বকর হত্যাকাণ্ডের ন্যায় বিচার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী গ্রামের দিনমজুর পরিবারের সন্তান আবু বকর। ২০০৬-০৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

এসময় হত্যা মামলাটি পুনরায় খুলার দাবি জানিয়ে ৯ দফা দাবি উপস্থাপন করেন। তিনি আরও উল্লেখ করেন যে, আবু বকর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথী প্রার্থী ছিলেন এবং পরবর্তীতে ওয়ান ইলেভেন বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন।

লিখিত বক্তব্যে আবু বকরের মৃত্যুর বিবরণ তুলে ধরে তিনি বলেন, ২০১০ সালের ১ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর পুলিশ হলে গুলি চালায়। আত্মরক্ষার্থে আবু বকর তার কক্ষের বারান্দায় আশ্রয় নেন, সেখানেই পুলিশের গুলিতে তিনি গুলিবিদ্ধ হন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ওই সময় ছাত্রলীগের হামলার ভয়ে ছাত্রদল ও ছাত্রশিবির সোচ্চার হতে পারেনি। এ সুযোগে হত্যাকাণ্ডটি ‘স্ক্যাম’ করে রাখা হয়।

সংবাদ সম্মেলনে বিপ্লবী ছাত্র পরিষদের নয় দফা দাবিগুলো হলো: মামলার সকল আনুষ্ঠানিকতা পুনরায় শুরু করা; তৎকালীন ওসি রেজাউল করিমসহ সকল জড়িত পুলিশ সদস্যকে আসামি করা; তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচারের আওতায় আনা; বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য, উপ-উপাচার্য এবং প্রক্টরকে শাস্তির আওতায় আনা; আবু বকরের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান; পরিবারের সদস্যদের সরকারি খরচে হজ করার ব্যবস্থা এবং আজীবন চিকিৎসা ও গণপরিবহনে বিনামূল্যে চলাচলের সুযোগ প্রদান করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান মো: শফিউর রহমান, সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, সহকারী সদস্য সচিব ডা. মাসুম বিল্লাহ ও সদস্য মামুনুর রশিদ, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ ও সদস্য সচিব মুহিব মুশফিক খান এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো: আরিফুল ইসলাম প্রমুখ।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার