হোম > শিক্ষা > ক্যাম্পাস

ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বাড়লো

আতিকুর রহমান নগরী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা একদিন বাড়িয়েছে কর্তৃপক্ষ।

সোমবার রাতে ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখতে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় একদিন বাড়ানো হয়েছে।

আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং পরদিন বুধবার বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

অনেক শিক্ষার্থী হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেনি বলেও জানায় নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল। জমা দেওয়ার শেষ সময় ছিল আগামীকাল মঙ্গলবার।

আজ বিকেল পর্যন্ত ডাকসু নির্বাচনে অংশ নিতে শিক্ষার্থীরা মোট ৫৬৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ হয়েছে ১ হাজার ২২৬টি।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার