হোম > শিক্ষা > ক্যাম্পাস

সাঈদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রশিবিরের মিলাদ মাহফিল

স্টাফ রিপোর্টার

শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রঃ) এর ২য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখা। বুধবার (১৩ আগস্ট) বাদ আসর ঢাকা কলেজের কেন্দ্রীয় মসজিদে ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি আ. রহমান আফনানের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মো. আমিরুল ইসলাম বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সব সময় ইসলামের জন্য কাজ করেছেন। শুধু মাত্র ইসলামী আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসনো হয়েছিল। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী বর্তমান সময়ে ওয়াজ মাহফিলের ধারা পরিবর্তন করে দিয়েছিলেন। অতীতে মাহফিল অর্থই ছিল কেচ্ছা কাহিনী। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সেই কেচ্ছা কাহিনীর পরিবর্তন ঘটিয়ে কুরআন ও হাদীসের আলোকে তাফসির করতেন। তিনি কুরআন দিয়ে আল্লাহর সৃষ্টি এমনভাবে বিশ্লেষণ করতেন যা সবার মনোজগত আকর্ষণ করতো। এটা তার বক্তব্যের অনন্য একটা গুন ছিল। তার রেখে যাওয়া দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন আমরা চালিয়ে যেতে চাই ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আর দুনিয়ার জীবন তো খেলাধুলা ও তামাশা ছাড়া কিছুই না। তাই সবসময় আমরা আখিরাতের কথা চিন্তা এবং মৃত্যুর কথা স্মরণ করবো। আমরা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া করি আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাত দান করেন।

এছাড়াও ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব এমন একজন আলেম ছিলেন যাকে সকল শ্রেণির মানুষ পছন্দ করতেন ও ভালোবাসতেন। যার কোন আলোচনা নিয়ে সমালোচনা করার সুযোগ ছিল না। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আমাদের প্রেরণার বাতিঘর। আমরা সকলেই তার জন্য দোয়া করব আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার