হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে জবি ছাত্রী সংস্থার আত্মপ্রকাশ

প্রতিনিধি, জবি

নারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজনের ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থা।

বুধবার (২৭ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে ক্যাম্প সংক্রান্ত পোস্টার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে টাঙানো হয়। এর মধ্য দিয়ে প্রথমবার প্রকাশ্যে আসলো সংগঠনটি।

পোস্টার অনুযায়ী, বাংলাদেশ ইসলামী ছাত্রসংঘের উদ্যোগে আয়োজিত “ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫” অনুষ্ঠিত হবে নবাব ফয়জুন্নেছা হলের দ্বিতীয় তলায় (লিফটের পাশে)। আগামী ২৮ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এবং ২৯ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই দিনব্যাপী ক্যাম্প চলবে।

আয়োজকরা জানান, ক্যাম্পে সাতজন এমবিবিএস চিকিৎসক বিভিন্ন বিভাগে চিকিৎসা সেবা দেবেন। সেবার মধ্যে থাকছে—গাইনি ও অবস, ডায়াবেটোলজি, মেডিসিন, চর্মরোগ ও দন্ত চিকিৎসা। পাশাপাশি রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ, প্রেসক্রিপশন এবং প্রয়োজনীয় সাধারণ ওষুধ সরবরাহ করা হবে। বিশেষভাবে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি বিশেষজ্ঞদের আলাদা সেবার ব্যবস্থাও থাকবে।

এ বিষয়ে জবি শাখা ছাত্রিসংস্থার সভানেত্রী বলেন, এর আগে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কিছু কর্মসূচি করেছি, তবে এভাবে প্রচারণা করা হয়নি। এবার ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছি। ভবিষ্যতে আমাদের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

তিনি আরও অভিযোগ করে বলেন, আমরা নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য ও বুলিংয়ের শিকার হই। এতে অনেক নারী শিক্ষার্থী বিব্রত বোধ করেন। আমাদের কাজ নিয়ে সমালোচনা হলেও আমরা প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছি। কিছু ঘাটতি থাকলেও তা কাটিয়ে উঠবো। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবো।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার