হোম > শিক্ষা > ক্যাম্পাস

ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে বিএনসিসির সচেতনতা র‍্যালি

প্রতিনিধি, ঢাবি

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে র‍্যালিটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। বিএনসিসি হেডকোয়ার্টার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করা হয়।

র‍্যালিতে অংশ নেওয়া ক্যাডেটরা ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার রোধে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন বার্তা প্রচার করেন। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন তারা। ক্যাম্পাসে চলাচলকারী শিক্ষার্থী ও সাধারণ পথচারীদেরও ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করা হয়।

সচেতনতামূলক এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনসিসি ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের নৌ শাখার প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঁইয়া।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনসিসির সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেট, সামরিক প্রশিক্ষক এবং বিএনসিসির অফিস স্টাফরা অংশ নেন। এ ছাড়া ঢাকা কলেজ বিএনসিসি সেনা শাখার ক্যাডেটরাও ব্যান্ড পার্টিসহ র‍্যালিতে অংশগ্রহণ করেন।

জাকসুর ধারাবাহিকতা রক্ষায় দ্রুত তফসিল ঘোষণার দাবি জাতীয় ছাত্রশক্তির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জবিতে প্রথমবারের ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক

জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

তরুণদের যুক্তিনির্ভর ও তথ্যভিত্তিক চিন্তার বিকাশ ঘটাতে হবে: ডেপুটি স্পিকার

ইআবি ও বিডিরেনের মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি সই

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক

মাদরাসায় শিক্ষার্থীদের নিরাপত্তায় আল-হাইআতুল উলয়ার উদ্যোগকে স্বাগত

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, একজনকে শোকজ