হোম > শিক্ষা > ক্যাম্পাস

দুই দাবিতে জবিতে আন্দোলনকারীদের টানা পঞ্চম দিনের অবস্থান কর্মসূচি

প্রতিনিধি, জবি

সম্পূরক বৃত্তি, জকসু নীতিমালা প্রণয়ন এবং সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দুই দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার প্রশাসনিক ভবনের সামনে চলমান এ কর্মসূচিতে ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদেরও উপস্থিতি দেখা যায়।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এর মধ্যে ছিল— ‘আটটা টু আটটা, বাজায় কার ঘণ্টা’, ‘ভিসি স্যার শুনছেন নাকি, আমরা এখানে বসে গেছি’, হচ্ছে হবে বাদ দাও, কবে হবে বলে দাও‘, ‘জকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘বৃত্তি আমার অধিকার, মুখে দেওয়ার সাধ্য কার”, “আবাসন বৃত্তি দিতে হবে, দিয়ে দাও’ ইত্যাদি।

অবস্থান কর্মসূচি প্রসঙ্গে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, ‘সিন্ডিকেট শুধু জকসু সংবিধি প্রণয়নের একটি ধাপ। সিন্ডিকেটে কী সিদ্ধান্ত আসছে তা জেনে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। তবে সম্পূরক বৃত্তির বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না আসা পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না।’

শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, ‘আমাদের আজকের অবস্থান কর্মসূচি চলছে। আমরা জেনেছি প্রশাসন সিন্ডিকেট বৈঠকের ডাক দিয়েছে। সেখানকার সিদ্ধান্তের ওপর নির্ভর করেই আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ হবে। যদি ইতিবাচক সিদ্ধান্ত না আসে, তাহলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। একইসঙ্গে প্রশাসনকে দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন তারা।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার