হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবির ভূগোল বিভাগের প্লাটিনাম জয়ন্তী ২৮ ফেব্রুয়ারি

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

সোমবার বিভাগের মিটিংরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তথ্য নিয়ে বিভাগটির '৭৫ বছর উদযাপন কমিটি' এই তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম ও সদস্য সচিব জনাব মোঃ মনোয়ার হোসেন খান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্লাটিনাম জয়ন্তীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্যবৃন্দ এবং কোষাধ্যক্ষ উপস্থিত থাকবেন। এছাড়াও দেশ-বিদেশের স্বনামধন্য ভূগোলবিদগণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

দিনব্যাপী এই অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে, যা সকাল সাড়ে ৯ টায় শুরু হয়ে রাত পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগ্রহীদের আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে নিবন্ধন করার সুযোগ রয়েছে। অংশগ্রহণকরীদের নিবন্ধন করার জন্য ০১৫৫২৪২৪৫২৩ অথবা ০১৭১১৫৮২২৩২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন উদযাপন কমিটি।

বক্তব্য প্রদানকালে অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, বিভাগের সাবেক-বর্তমান সব শিক্ষার্থীদের জন্য দিনটি হবে ঐতিহাসিক ও আনন্দময়। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করবে।

লিখিত বক্তব্য পাঠকালে 'উদযাপন কমিটি'র সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেন, অনুষ্ঠানে বিভাগের ৭৫ বছরের অর্জন, গবেষণা, শিক্ষা ও উদ্ভাবনের সাফল্য তুলে ধরতে মোট ১২টি সাব-কমিটি নিরলসভাবে কাজ করে চলেছে। এছাড়া, অনুষ্ঠানে বিভিন্ন চমকপ্রদ ইভেন্ট ও পর্যালোচনা পর্ব থাকবে, যেখানে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে এর গৌরবময় ইতিহাসকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের পথচলাকে আরও সমৃদ্ধ করবে।

উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক শহীদুল্লাহ ইমরান এই বিশেষ আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

উল্লেখ্য, কার্জন হলের ভূতত্ত্ব বিভাগের মাত্র দুটি কক্ষ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের যাত্রা শুরু হয়েছিল। ১৯৪৮ সালে ড. নাফিস আহমেদের নেতৃত্বে বিভাগটি প্রতিষ্ঠিত হয়৷

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

এআইয়ের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: বাকৃবি উপাচার্য

হাবিপ্রবির বাজেটে সর্বোচ্চ ব্যয় বেতন-ভাতায়

জাবিতে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণকালে বহিরাগত যুবক আটক

জাপানকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল, টিএসসিতে সমর্থকদের উল্লাস