হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় স্থাপিত ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের সরব ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উৎসাহের সঙ্গে কেন্দ্রগুলোতে উপস্থিত হচ্ছেন ভোটাররা। শান্তিপূর্ণ পরিবেশে সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটাররা শৃঙ্খলার সঙ্গে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিশ্ববিদ্যালয় এলাকায় মোট ১০টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়।

মুহসীন হল সংলগ্ন ইউল্যাব স্কুল কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই এ কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। একইভাবে চারুকলা অনুষদ, কার্জন হল, উদয়ন স্কুল ও ঢাবির এনেক্স ভবনে স্থাপিত কেন্দ্রগুলোতেও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। অধিকাংশ কেন্দ্রের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন তৈরি হয়।

সকাল সকাল ঢাবির এনেক্স ভবন কেন্দ্রে ভোট প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শাওন। ভোট প্রদান শেষে তিনি বলেন, দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তিনি আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, দিনব্যাপী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। পাশাপাশি তিনি নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীর জন্য শুভকামনা জানান।

ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে প্রতিটি কেন্দ্রের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন অনেক ভোটার। তারা জানান, শান্ত পরিবেশে ভোট দিতে পারায় তাদের মধ্যে আস্থার অনুভূতি তৈরি হয়েছে।

ভোট দিয়ে বেরিয়ে আসা তরুণ ভোটার সাকিল আহমেদ বলেন, ‘দীর্ঘদিন পর নিজের ভোট নিজে দিতে পেরে খুব ভালো লাগছে। শান্ত পরিবেশে ভোট দিতে পারায় আস্থার জায়গাটা ফিরেছে।’

মুহসীন হল এলাকার এক নারী ভোটার জানান, ‘সকাল থেকেই কেন্দ্রের পরিবেশ খুবই সুশৃঙ্খল। নিরাপত্তা ভালো থাকায় নির্বিঘ্নে ভোট দিতে পেরেছি।’

চারুকলা অনুষদ কেন্দ্রে ভোট দিয়ে এক নারী ভোটার বলেন, ‘অনেক বছর পর এমন উৎসবমুখর ভোট দেখছি। লাইনে দাঁড়িয়ে সবাই শান্তভাবে ভোট দিচ্ছে- এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’

ঢাবির ‘মল চত্বর’ এখন মরণফাঁদ

চবির দুই সহকারী প্রক্টরের পদত্যাগ

চলন্ত বাস থেকে শিক্ষার্থীকে ধাক্কা, ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ

সবাইকে নিয়েই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে যেতে চাই: জবি উপাচার্য

স্বাধীনতা দিবসের সভা বয়কট করলেন শাবির জাতীয়তাবাদী শিক্ষকরা

নানা আয়োজনে তা’মীরুল মিল্লাতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

স্বাধীনতা শুধু রাষ্ট্রীয় অধিকার নয়, প্রতিটি মানুষের লালিত আবেগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

দৌলতদিয়ায় বাসডুবিতে মা-ভাগ্নিসহ জাবি শিক্ষার্থী নিহত

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের দুই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ