হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবির আন্তবিভাগ বাস্কেটবলে চ্যাম্পিয়ন সাংবাদিকতা বিভাগ

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট জিতেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

সোমবার (১১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম কোর্টে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগকে ৫১-৪৩ পয়েন্টে হারিয়ে শিরোপা নিশ্চিত করে।

রোমাঞ্চকর এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে সাংবাদিকতা বিভাগ। দক্ষ আক্রমণ ও সুনিপুণ রক্ষণভাগের সমন্বয়ে তারা শেষ পর্যন্ত জয়ের ধারায় ফাইনাল শেষ করে।

জয়ের অনুভূতি জানাতে গিয়ে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও দলের সদস্য সাদেকুর রহমান সানি বলেন, আমাদের বাস্কেটবল টিম পরিশ্রম করেছে। এই কঠোর অনুশীলনই জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে। কথায় আছে, কঠিন পরিশ্রমে যুদ্ধ হয় সহজ। সাংবাদিকতা বিভাগ চ্যাম্পিয়ান হওয়ায় সবাইকে অভিনন্দন। এটি আমাদের বিভাগের গৌরব আরো বাড়িয়ে দিয়েছে। আশা করি এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।

প্রতিযোগিতায় বিভাগের এই জয় শুধু ক্রীড়াঙ্গনেই নয়, পুরো বিভাগে উৎসবের আমেজ এনে দিয়েছে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ