হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে লিটন-মামুন

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিটন আকন্দকে। সদস্যসচিব করা হয়েছে মামুনুর রশীদকে এবং মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে মনির আহমেদকে।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (৬ জুলাই) এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নবনিযুক্ত আহ্বায়ক লিটন আকন্দ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সদস্যসচিব মামুনুর রশীদ বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মুখ্য সংগঠক মনির আহমেদ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আংশিক কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রিয়াদ হাসান ও তারিফুল ইসলাম শরীফকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অনন্ত আশরাফ উদ্দিন ও মুজাহিদ সরকার। এছাড়া যুগ্ম সদস্যসচিব (দপ্তর) করা হয়েছে সজীব ইসলামকে এবং যুগ্ম সদস্যসচিব (মিডিয়া) করা হয়েছে লিমন ভূঁইয়াকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় সংসদের কাছে অনুমোদনের জন্য জমা দিতে হবে।

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্বাচিত কমিটি নিয়ে ক্ষোভ, বাড়ছে জটিলতা

বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কুবিতে পুলিশি হামলার স্থানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের দাবি ছাত্রদলের

ঢাবিতে বড়পর্দায় দেখানো হবে না আর্জেন্টিনা-মিশর ম্যাচ

বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ৪ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

ইবিতে রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

রাবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে নূরআহসান-ইবতেসাম শান্ত

রাবিতে পাকিস্তান হায়ার এডুকেশন কমিশন প্রতিনিধিদলের সফর