হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে নির্মিত হবে নয়টি নতুন আবাসিক ভবন; একনেকে অনুমোদনের অপেক্ষা

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসন সুবিধা বাড়াতে হলগুলোতে ছেলেদের জন্য ৫টি ও মেয়েদের জন্য ৪টি নতুন বর্ধিত ভবন তৈরি করা হবে। এতে ছেলেদের ছেলেদের জন্য ৫ হাজার ১০০টি ও মেয়েদের জন্য ২ হাজার ৬০০টি আসন বাড়বে।

বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান বাস্তবায়নের প্রথম ধাপে এই প্রকল্পটি চলমান রয়েছে। ২ হাজার ৮৭০ কোটি টাকার এই প্রকল্পটি অর্থ ও শিক্ষা মন্ত্রণালয় পার হয়ে বর্তমানে প্ল্যানিং কমিশনে আছে। পরবর্তী সময়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন হলেই এর কার্যক্রম শুরু হবে। এতে আবাসন সংকট অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয় পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের আবাসনের জন্য ৯টি বর্ধিত ভবন ছাড়াও হাউজ টিউটরদের জন্য ৯টি কোয়ার্টার, ৫টি অ্যাকাডেমিক ভবন এবং কেন্দ্রীয় মসজিদ ও ডাকসুসহ অন্যান্য ৫টি ভবন মিলে মোট ৩১ টি ভবন রয়েছে এই প্রকল্পের অধীনে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ জাবের আলম মৃধা বলেন, শিক্ষার্থীদের জন্য ৯টি আবাসিক বর্ধিত ভবনসহ মোট ৩১টি ভবনের জন্য ২ হাজার ৮৭০ কোটি টাকার প্রকল্প এখন অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন শেষে প্ল্যানিং কমিশনে আছে। প্ল্যানিংয়ে এটি নিয়ে যাচাই-বাছাই চলছে। একনেকে উঠলে এটা পাস হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যানের অধীনে আমরা কাজগুলো করছি। আমাদের অনেক কার্যক্রমে অগ্রগতি হয়েছে। ভবন নির্মাণের এই প্রকল্পটি একনেকের পাসের অপেক্ষায় রয়েছে। এটি যদি পাস হয় তবে বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট অনেকটাই কেটে যাবে। সংশ্লিষ্ট দপ্তর থেকে অর্থছাড় ও শেষ ধাপগুলো পার হলেই আমরা দ্রুত কাজ শুরু করতে পারবো।

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

এআইয়ের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: বাকৃবি উপাচার্য

হাবিপ্রবির বাজেটে সর্বোচ্চ ব্যয় বেতন-ভাতায়

জাবিতে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণকালে বহিরাগত যুবক আটক

জাপানকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল, টিএসসিতে সমর্থকদের উল্লাস