হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাবিতে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ আলী রায়হান (বিনোদপুর) গেট জামে মসজিদের নির্মাণকাজ শুরু হয়েছে। রাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মসজিদের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় ৫ হাজার বর্গফুট জায়গাজুড়ে নির্মিতব্য চারতলাবিশিষ্ট এ মসজিদে একসঙ্গে প্রায় ২ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। এছাড়া পৃথক প্রবেশপথসহ প্রায় ২৫০ জন নারীর নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থা রাখা হবে।

এ বিষয়ে জানতে চাইলে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ইউজিসির বিশেষ বরাদ্দ অনুদান হিসেবে মসজিদ নির্মাণের জন্য এই টাকাটা দেওয়া হয়েছে। সেজন্য বিনোদপুর আলী রায়হান গেট সংলগ্ন আলী রায়হান গেট মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে। বরাদ্দের উদ্দেশ্য ও পরিমাণ হিসেবে এই অর্থ দিয়ে হল নির্মাণ সম্ভব নয়। তাছাড়া কয়েকটি হল নির্মাণের জন্য একটা বাজেট অনুমোদন হয়েছে। আশা করি, দ্রুতই সেটারও কাজ শুরু হবে।

তিনি আরও বলে, হল নির্মাণের জন্য ১০০ কোটি টাকার প্রয়োজন আর এখানে মাত্র ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এটার খাত পরিবর্তন করার সুযোগ আমাদের নেই। এটা মসজিদের জন্যই।

এছাড়াও, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদারসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ ও রাকসুর এজিএস, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ও সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক উপস্থিত ছিলেন।

বিতর্কিত তিন প্রার্থীকেই নিয়োগ দিল ঢাবির প্রাণিবিদ্যা বিভাগ

‘জুলাই প্রজন্ম বেঁচে থাকতে কোনো সিলেকশন বা ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না’

গবেষণাকে শিল্পমুখী করতে রাবিতে প্রথম ‘ইনকিউবেশন হাব’ চালু

জাবিতে পালাগানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

ইনকিলাব মঞ্চ নয়, বাংলাদেশের উপর হামলা চালিয়েছে পুলিশ

ট্রেনের ধাক্কায় রাবি শিক্ষার্থীর অকালমৃত্যু

আমার দেশ সাংবাদিকের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা

জবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-সাংবাদিকসহ আহত ৪০

গবেষণার মাঠ ফেরত চায় শেকৃবি, গণপূর্তের বিলবোর্ড ভাঙচুর

গ্রন্থাগারে কমছে পাঠক, তলানিতে পাঠাভ্যাস