হোম > শিক্ষা > ক্যাম্পাস

কুবিসাসের বেস্ট কন্ট্রিবিউটার অব দ্য ইয়ার হলেন মামুন

প্রতিনিধি, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)-এর এক যুগ পূর্তি উদযাপন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন হয়েছে। এতে ‘বেস্ট কন্ট্রিবিউটার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা সাংবাদিকদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রিপোর্টার ক্যাটাগরিতে ‘বেস্ট রিপোর্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন দেশ রূপান্তর-এর নাঈমুর রহমান রিজভী। ‘বেস্ট কনট্রিবিউটর অব দ্য ইয়ার’ হয়েছেন আমার দেশ-এর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। নিউজ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন দৈনিক কালবেলা-এর আবু শামা, দ্বিতীয় হয়েছেন সমকাল-এর আনিসুর রহমান এবং তৃতীয় হয়েছেন দৈনিক সংবাদ-এর চৌধুরী মাসাবিহ।

এছাড়া ইমার্জিং রিপোর্টার ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি আকাশ আল মামুন। ফিচার ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান পেয়েছেন দ্য ফিনানশিয়াল পোস্টের তানভীর মাহিম এবং তৃতীয় স্থান অর্জন করেছেন দৈনিক আলোকিত সকালের খায়রুল আমিন মাসুম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ও কুবিসাসের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. হায়দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুবিসাসের সভাপতি সাঈদ হাসান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, আমন্ত্রিত অতিথি এবং রাজনৈতিক ও নিবন্ধিত সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজে বাঁচতে রেজিস্ট্রারকে অব্যাহতির অভিযোগ উপাচার্যের বিরুদ্ধে

রুয়েটে যৌন নিপীড়নের দায়ে ৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভাকে ঢাবি সাদা দলের অভিনন্দন

বিএনপি জোট সংবিধান সংস্কারে শপথ না নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ ডাকসুর

ঢাকা কলেজ : পূর্ব বাংলার প্রথম আধুনিক বিদ্যাপীঠ

জাবিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে গণতান্ত্রিক নবযাত্রার সূচনা

রাজধানীতে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য আবদুল হাছিব

কবি আল মাহমুদ ফ্যাসিবাদী আমল থেকে চরমভাবে উপেক্ষিত

সাদামাটা আয়োজনে শাবিপ্রবি দিবস পালন