হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাজধানীতে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধি, জবি

রাজধানী পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ধূপখোলা এলাকার মনিজা রহমান স্কুলের পাশের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই শিক্ষার্থীর নাম ইমরান নাবিল। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ধূপখোলা এলাকার মনিজা রহমান স্কুলের পাশের রজনী চৌধুরী রোডের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া যায়।

উদ্ধার করে লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার কলতাবাজারের একটি মেস থেকে একই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবা সুলতানার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অর্থাৎ চলতি বছরের প্রথম দুই মাসে এ পর্যন্ত তিনজন শিক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছেন।

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না

শিশির মনিরকে লাল কার্ড দেখালো রাবি শিক্ষার্থীদের একাংশ

ক্ষমতায় এসে বিএনপি ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির গাড়িতে ছাত্রদের হামলা

খুবি ছাত্রী মৃত্যুর ঘটনায় গাড়িচালক আটক

জ্বালানি সংকট মোকাবিলায় রুয়েটে ছাত্রীদের জন্য বৈদ্যুতিক গাড়ি সেবা চালু

রেজিস্ট্রেশন জটিলতার ৩ মাসেও চালু হয়নি শাবিপ্রবির নতুন বাস

ঢাকা কলেজের হলে পলেস্তারা খসে এক শিক্ষার্থী আহত

যেভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেন ঢাবি ছাত্রদল কর্মী

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ