হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের দোয়া মাহফিল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য তাঁর দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের জন্যও দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, দেশ ও দেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়ার অনেক অবদান রয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে তাঁকে দেখে বড় হয়েছেন। তিনি ছাত্রদলের নেতাকর্মীদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন এবং তাদের ভুল-ত্রুটিও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতেন।

তিনি বলেন, ‘দেশের জন্য, দেশের মাটির জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবিরাম সংগ্রাম করে গেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। দীর্ঘ ১৭ বছর ধরে যে ফ্যাসিবাদ ছিল, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করে যাওয়ার শিক্ষা তিনি আমাদের দিয়েছেন।’

নাসির উদ্দিন নাসির আরও বলেন, বেগম খালেদা জিয়ার কাছ থেকে পাওয়া শিক্ষা ধারণ করে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী দেশের মানুষের জন্য কাজ করবেন। বাংলাদেশের গণতন্ত্র যাতে নস্যাৎ না হয়, সেদিকে তাঁরা সদা সতর্ক দৃষ্টি রাখবেন।

তিনি বলেন, ‘আজকের এই দিনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সঙ্গে আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও মহানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করা হচ্ছে। সংগঠনের নেতাকর্মীরা তাঁর জন্য দোয়া করছেন এবং তাঁর রাজনৈতিক আদর্শকে ধারণ করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘দেশ ও জাতির স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনোই আপস করেননি। এ কারণেই তিনি আপসহীন নেত্রী হিসেবে মানুষের কাছে পরিচিত।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের নানা ধরনের নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো দেশ ছেড়ে যাননি; বরং দেশের জনগণের কথা চিন্তা করে তাদের পাশেই থেকেছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ জাতি দীর্ঘদিন স্মরণ করবে।’

দোয়া ও মিলাদ মাহফিল শেষে দেশ, দেশের জনগণ এবং বিএনপির নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর রাজনৈতিক আদর্শ অনুসরণ করে গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

৩২-এ আ.লীগ নেতাকর্মীদের দেখলেই পুলিশের হাতে দিচ্ছে জনগণ

লিভারপুলের মালিকানায় অ্যামাজন প্রতিষ্ঠাতা

মেসির পাশে থাকার অনুরোধ মিয়ামি কোচের

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ২

জামায়াতে শিগগিরই কওমি আলেমের সংখ্যা আলিয়াকে ছাড়িয়ে যাবে: উসামা

পাদিক্কালের সেঞ্চুরিতে ভারতের দিন

পন্টিংয়ের কাঠগড়ায় কামিন্স ও নির্বাচকরা

বিরতি শেষে শুটিংয়ে ব্যস্ত জীম

‘দলে অনেক লোক আসতেছে, মনে হয় বিএনপির জন্য জান দিয়ে দেবে’

জাহাজ কাটা কারখানায় প্রাণহানির প্রতিবাদে রাজধানীতে শ্রমিক শক্তির বিক্ষোভ