হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) ১৪তম পুনর্মিলনী শুক্রবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডুপডা’র প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. আজিজুন্নাহার ইসলাম, পুনর্মিলনী উদ্যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আ খ ম ইউনুস এবং ডুপডা’র সাধারণ সম্পাদক শাহ্ মো. আসাদ উল্লাহ্ বক্তব্য রাখেন।

বক্তব্য প্রদানকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অ্যালামনাই নেটওয়ার্ক জোরদার করার উপর গুরুত্বারোপ করে বলেন, শুধু সরকারের উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সম্ভব নয়। এক্ষেত্রে বিভাগ ও হলসহ কেন্দ্রীয় পর্যায়ে অ্যালামনাইদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও জোরদার করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে অ্যালামনাইদের কার্যক্রমের ব্যাপ্তি ও পরিসর আরও বৃদ্ধি করতে হবে।

অনুষ্ঠানে বিভাগের চারজন কৃতী অ্যালামনাইকে সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন অধ্যাপক ড. এ কে এম সালাহউদ্দিন, অধ্যাপক ড. আহমেদ জামাল আনোয়ার, অধ্যাপক ড. মো. সাজাহান মিয়া এবং অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত। এর আগে পুনর্মিলনী উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিন ‘প্রাণপ্রবাহ’-এর মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া অ্যালামনাইদের উদ্যোগে বিভাগের ৫১জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার