হোম > শিক্ষা > ক্যাম্পাস

শেরপুরে জামায়াত নেতাকে হত্যা, বিএনপিকে লাল কার্ড দেখালেন রাবির শিক্ষার্থীরা

প্রতিনিধি, রাবি

শেরপুরে জামায়াত নেতাকে হত্যা, নারীদের ওপর হামলা ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে লাল কার্ড দেখিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ফাহিম রেজার নেতৃত্বে কতিপয় শিক্ষার্থী।

বৃহস্পতিবার নির্বাচনি জনসমাবেশে অংশ নিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী আগমনকে কেন্দ্র করে লাল কার্ড প্রদর্শনের আয়োজন করেন তারা।

বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা–রাজশাহী মহাসড়কের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘দেশব্যাপী হত্যা ও নারীদের ওপর হামলার প্রতিবাদে লাল কার্ড’, ‘মানুষ হত্যার রাজনীতি আর কত দিন?’, ‘নারীদের নির্বাচনে এ কেমন গণতন্ত্র’, ‘I have a plan, Killer Tarek Rahman’—এমন বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ফাহিম রেজা বলেন, “ফুটবলে ফাউল করলে যেমন লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়, তেমনি রাজনীতিতে বিএনপি একের পর এক ফাউল করেই যাচ্ছে। তারা বিরোধী দল ও নারীদের ওপর হামলা চালাচ্ছে, এমনকি নির্বাচনকে ঘিরে প্রথম খুনের ঘটনাও ঘটিয়েছে। এসব নীতিবহির্ভূত কর্মকাণ্ডের কারণে আজ আমরা তারেক রহমান ও তার দলের নেতাকর্মীদের লাল কার্ড দেখাতে এখানে এসেছি।”

তিনি আরও বলেন, “ইতোমধ্যে বিএনপি দুই শতাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা ভেবেছিলাম তারেক রহমান দেশে এলে হত্যা, চাঁদাবাজি ও দেশব্যাপী নৈরাজ্য বন্ধ হবে। তিনি যখন বলেছিলেন ‘I have a plan’, তখন আমরা আশ্বস্ত হয়েছিলাম এবং ভেবেছিলাম দেশের রাজনীতি সঠিক পথে পরিচালিত হবে। কিন্তু এখন তার সেই ‘প্ল্যান’-এর আসল রহস্য বুঝতে পেরেছি। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়, সে জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে এগিয়ে আসতে হবে।”

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের বিদায়, মোতায়েন হচ্ছে ইউরোপীয় বাহিনী

বিপর্যস্ত নেপালে পর্যটকদের ফিরে আসার আহ্বান অভিনেত্রী মনীষার

চট্টগ্রামে ১৪ কেজি ওজনের অজগর উদ্ধার

জলবায়ু নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর

মেয়াদ শেষে ৭৫ শতাংশ সংস্কার বাকি, সিলেট-ছাতক ট্রেন চলাচলে অনিশ্চয়তা

চীনের বাণিজ্য ও কৌশলগত সম্প্রসারণের সেতু আফগান সীমান্তের ওয়াখান করিডর

দেওয়ানগঞ্জে ৫ মেট্রিকটন অবৈধ সার জব্দ

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে

নেপাল-তিব্বতে মৃত ছাড়াল ১০০০, নিখোঁজ ৪৪৬২

চার যুগে বিএনপি, জিয়াউর রহমান থেকে তারেক রহমান