হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবির ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা।

বুধবার কোন তারিখে কোন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে তা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

ভর্তি পরীক্ষার প্রথম দিন ৯ ফেব্রুয়ারী জীব বিজ্ঞান অনুষদ ভুক্ত ডি ইউনিটের ছাত্রীদের পরীক্ষা পাঁচ শিফটে অনুষ্ঠিত হবে। ১০ তারিখে একই ইউনিটের ছাত্রদের পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে। একই তারিখে ৫ম শিফটে আইবিএ-জেইউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১১ ফেব্রুয়ারী মঙ্গলবার প্রথম দুই শিফটে বিজনেস স্টাডিজ অনুষদ ভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ৩য় শিফট থেকে ৫ম শিফট পর্যন্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ভুক্ত ‘এ’ ইউনিটের মেয়েদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১২ ফেব্রুয়ারী গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ভুক্ত ‘এ’ ইউনিটের ছেলেদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ছয় শিফটে কলা ও মানবিকী অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৭ ফেব্রুয়ারি সোমবার ১ম শিফটে 'সি১' ইউনিটের এবং একই দিনে পরের তিন শিফটে সমাজবিজ্ঞান অনুষদ বুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এবার সর্বমোট ২ লাখ ৬২ হাজার ৪৯০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতে এবার ১৪৫ জন করে প্রতিদ্বন্দ্বিতা করবে।

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

এআইয়ের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: বাকৃবি উপাচার্য

হাবিপ্রবির বাজেটে সর্বোচ্চ ব্যয় বেতন-ভাতায়

জাবিতে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণকালে বহিরাগত যুবক আটক

জাপানকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল, টিএসসিতে সমর্থকদের উল্লাস