হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই দিনের ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে চক্ষু সেবা প্রদানে দুই দিনের চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ভবনে এই চক্ষু শিবির উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সার্ভিসেস দপ্তর আয়োজিত এই চক্ষু শিবিরে চিকিৎসা পরামর্শ দিচ্ছেন ঢাকা আই কেয়ার হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞরা। চক্ষু শিবিরের প্রথম দিন চিকিৎসকরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে চোখের বিভিন্ন সমস্যা বিশেষ করে ছানি, গ্লুকোমা ও রেটিনার সমস্যা পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ পরামর্শ দেয়া হয়।

চক্ষু শিবিরের উদ্বোধন করে জাতায় বিশ্বাবদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, কর্মদক্ষতা ধরে রাখতে শারীরিক সুস্থতার বিকল্প নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এই বিনামূল্যের চক্ষু শিবির বড় ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম বাড়ানোর জন্য নির্দেশনা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিনামূল্যে চক্ষু শিবিরের দ্বিতীয় দিনের চিকিৎসা সেবা প্রদান করা হবে ২ সেপ্টেম্বর।

চবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান

রাবির নতুন উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম

জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার

সন্ত্রাসবিরোধী মামলার আসামি ঢাবি শিক্ষক জামাল উদ্দীন গ্রেপ্তার

শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির এগিয়ে যাচ্ছে: সিবগাতুল্লাহ

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

চাঁবিপ্রবিতে পিএস টু ভিসি পদে নিয়োগে স্থগিতাদেশ

চিকিৎসা শিক্ষায় আলো ছড়াচ্ছে কক্সবাজার মেডিকেল কলেজ

ভিসিসহ জবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা শাখা ছাত্রদলের