হোম > শিক্ষা > ক্যাম্পাস

ভর্তিচ্ছুদের সহায়তায় শিবিরের নানা কার্যক্রম

ঢাবির ভর্তি পরীক্ষা

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'কলা, আইন ও সামাজিক বিজ্ঞান' ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু ও অভিভাবকদের জন্য সহায়তাবুথসহ নানা সেবা প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

শনিবার সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়। পুরো সময় জুড়ে ক্যাম্পাসে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে এই সহায়তা প্রদান করে সংগঠনটি।

সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে কলাভবন, ভিসি চত্বর, কার্জন হল, শহীদ মিনার, সেন্ট্রাল মসজিদ ও টিএসসিতে মোট ছয়টি ইনফরমেশন বুথ ও তিনটি গার্ডিয়ান লাউঞ্জ বসানো হয়৷ ইনফরমেশন বুথগুলোতে ছাত্রশিবিরের নির্ধারিত ভলান্টিয়াররা ভর্তি পরীক্ষার্থীদেরকে নির্দেশনা দিয়ে সহায়তা করেন। প্রতিটি বুথে একটি মেডিকেল টিম ও প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা রাখা ছিল। এছাড়াও বুথগুলোতে পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পানি ও কলমের ব্যবস্থাও রাখা হয়েছে।

এছাড়াও ভর্তি পরীক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের নিরাপদ বসার স্থান হিসেবে কলা ভবনের সামনে, শহীদ মিনার ও কার্জন হল এলাকায় গার্ডিয়ান লাউঞ্জ বসানো হয়েছে। সবগুলো লাউঞ্জে অভিভাবকদের বসার জন্য পর্যাপ্ত চেয়ার, পানি ও মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে।

এবিষয়ে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির যখনই সুযোগ পেয়েছে শিক্ষার্থীদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছে । আমরা এবারের মত ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে প্রাথমিক চিকিৎসা সেবা, অভিভাবকদের জন্য নিরাপদ বসার স্থান, মেডিকেল টিম, পর্যাপ্ত পানি ও কলমসহ বিভিন্ন সেবা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিয়ে সহায়তা করছি। এভাবে আমাদের নানা উদ্যোগ নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ সকল রানিং শিক্ষার্থীদের জন্য নানা কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

এআইয়ের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: বাকৃবি উপাচার্য

হাবিপ্রবির বাজেটে সর্বোচ্চ ব্যয় বেতন-ভাতায়

জাবিতে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণকালে বহিরাগত যুবক আটক

জাপানকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল, টিএসসিতে সমর্থকদের উল্লাস