হোম > শিক্ষা > ক্যাম্পাস

ডাকসু নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে চাইলে সব বলে দেব

ঢাবি উপাচার্যের হুঁশিয়ারি

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আসন্ন ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হলে আমি দায়িত্ব ছেড়ে দিয়ে পুরো জাতির সামনে প্রকাশ করব কোন জায়গা থেকে বাধা আসছে এবং কে কী করছে।

শনিবার ঢাবির কালো দিবস উপলক্ষে ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি হুঁশিয়ারি দেন।

উপাচার্য বলেন, ডাকসু নির্বাচন আয়োজন যে কোনো পরিস্থিতিতেই চ্যালেঞ্জিং। তবে বাধা দেওয়ার চেষ্টা হলে আমি দায়িত্ব ছেড়ে দিয়ে জাতিকে জানিয়ে দেব কোথায় বাধা আসছে এবং কে কী করছে।

উপাচার্য আরো বলেন, যতক্ষণ আমার হাত ধরবেন, আমি মাঠে থাকব। কিন্তু হাত ছেড়ে দিলে স্পষ্টভাবে জানিয়ে দেব কোথায় সমস্যা হচ্ছে।

২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ঢাবির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর চালানো দমন-পীড়নের স্মরণে প্রতিবছর এ দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করা হয়।

অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ ও পদায়নের দাবি

রাবিতে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

কন্টেন্ট ক্রিয়েটর নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

ছয় বছরে একদিনও ক্লাস মিস নয়, চবির নাজমুল পেলেন সম্মাননা

জবিতে গুপ্ত রাজনীতির অভিযোগে শিবিরের বিচার দাবি ছাত্রদলের

জুলাই গণঅভ্যুত্থানের পর আবার গেস্টরুমে নির্যাতন চালুর অভিযোগ

হিট ও আইসিএসইটিইপি প্রকল্পে স্বচছতা বজায় রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দিয়ে তোপের মুখে প্রশাসন