হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে যানবাহন নিয়ন্ত্রণের বিধিনিষেধ শিথিল করল প্রশাসন

ঢাবি সংবাদদাতা

শনিবার থেকে শুরু হওয়া অমর একুশে বইমেলা-২০২৫ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় যানবাহন নিয়ন্ত্রণের বিধিনিষেধ শিথিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বইমেলা উপভোগ করতে আশা ক্রেতা ও দর্শনার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে আসা-যাওয়া নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোয় যানবাহন নিয়ন্ত্রণের যে বিধিনিষেধ ছিলো, তা অমর একুশে বইমেলা উপলক্ষে শিথিল করা হলো। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যানবাহন নিয়ন্ত্রণের জন্য ব্যারিকেড রাখবে না বলেও উল্লেখ করা হয় এতে।

ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে প্রক্টরিয়াল টিম ও স্বেচ্ছাসেবকরা সহায়তা করবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ প্রবেশপথগুলোতে যানবাহন সুশৃঙ্খলভাবে প্রবেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে পার্কিং করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঢাবির স্বেচ্ছাসেবক দল ও প্রক্টরিয়াল মোবাইল সিকিউরিটি টিমের সদস্যরা ট্রাফিক বিভাগকে এ ব্যাপারে সার্বিক সহায়তা করবে বলেও জানানো হয় এতে।

দরিদ্র শিক্ষার্থীর ভর্তির খরচ দিলেন ছাত্রদল নেতা

ঈদের ছুটিতে বিভাগীয় শহরে শিক্ষার্থীদের পৌঁছে দিবে শাবিপ্রবির বাস

প্রথমবারের মতো বিভাগীয় শহরে বুয়েট শিক্ষার্থীদের নিজস্ব বাসে ঈদযাত্রা

ঢাবিতে অবরুদ্ধ কবি নজরুলের সমাধি, দর্শনার্থীদের ক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

নারী শিক্ষার্থীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য চবি শিবিরকর্মীর

চবির সেই ছাত্রদল নেতা বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় আটক

শহীদ জিয়া মহিলা কলেজের সভাপতি হলেন সাঈদুল হোসেন সাহেদ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

রামিসা হত্যার প্রতিবাদে আজাদী মঞ্চের মানববন্ধন