হোম > শিক্ষা > ক্যাম্পাস

খাবারে ভর্তুকির জন্য নোবিপ্রবিতে ছাত্রীদের আন্দোলন

প্রতিনিধি, নোবিপ্রবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলে খাবারের মান বৃদ্ধি ও ভর্তুকি প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে হলে অবস্থানরত নারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টায় হল থেকে বের হয়ে আন্দোলন করতে দেখা যায় তাদের।

আন্দোলনরত ছাত্রীদের অভিযোগ হল ক্যান্টিনে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। ন্যায্যমূল্যের তুলনায় বেশি দাম নেওয়া হচ্ছে। এ কারণে তারা ক্যান্টিনে তালা ঝুলিয়ে দেয় এবং ক্যান্টিন পরিচালকের অপসারণ দাবি জানায়। এ সময় তারা ‘হলে ভর্তুকি কই, প্রশাসন জবাব চাই’ ‘১ ২ ৩ ৪, ডাইনিং ম্যানেজার গদি ছাড়" “হলে গ্যাস নাই, প্রশাসন জবাব চাই’ স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীরা আরো জানান, ক্যান্টিন ম্যানেজার শিক্ষকদের কাছে অভিযোগ করেছেন যে ছাত্রীদের অনেকেই রুমে ইনডাকশন দিয়ে রান্না করেন। ফলে ক্যান্টিন আর্থিক ক্ষতির মুখে পড়ছে। তার অভিযোগের ভিত্তিতেই হল প্রভোস্ট বডি হলে তল্লাশি চালিয়ে কয়েকজন শিক্ষার্থীর রান্নার সরঞ্জাম জব্দ করে।

পরবর্তীতে হল প্রশাসন শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস প্রদান করলে আন্দোলন সাময়িক স্থগিত করে শিক্ষার্থীরা।

এ বিষয়ে হল প্রভোস্ট ড. আবিদুর রহমান বলেন, ‘আমিসহ সকল সহকারী প্রভোস্টরা ছাত্রীদের সাথে খুব দ্রুত একটি মত বিনিময় সভার আয়োজন করবো এবং মতবিনিময় সভায় সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করবো। আর আমি অসুস্থ থাকায় আজকে হলে আসতে পারিনি।’

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার