হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিসিএস (ক্যাডার) কর্মকর্তাদের সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম ২০২৫-২৬ এর ১০১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠিত হয়েছে।

সভাপতি হিসেবে সৈয়দ মামুনুল আলম নিউ, অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সিআইডির অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

রোববার ফোরামের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির অনুমোদন দেন ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক।

২০১৯ সালে ১২ জুলাই এই ফোরামের পথচলা শুরু হতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আন্তঃসম্পর্ক সুদৃঢ়করণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা প্রদান, অর্থনৈতিক ও সামাজিকভাবে অনগ্রসর মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে বৃত্তি প্রদান, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ার প্রসারে ভূমিকা পালন করে এবং দেশ ও বিশ্ব মানবতার যেকোনো দৈব দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় অঙ্গীকারবদ্ধ।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার