হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ১৯ এপ্রিল

প্রতিনিধি, জবি

ছবি: আমার দেশ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১ম বর্ষের (২০২৫-২০২৬ সেশন) শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৯ এপ্রিল শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

শুক্রবার (৩০ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ (২১তম) ব্যাচের নবীন শিক্ষার্থীদের ক্লাস ১৯ এপ্রিল শুরু হবে। এছাড়া আজকের বি ইউনিটের ফলাফল ২ দিনের মধ্যে প্রকাশ করার চেষ্টা করবো।’

তিনি আরো বলেন, ‘২০২৪-২০২৫ সেশনের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছিল ২২ জুন ২০২৫। এবার ২০২৫-২০২৬ সেশনের ক্লাস দুই মাস এগিয়ে এপ্রিলে নিয়ে আসা হয়েছে। আগামী বছর এটি আরও এগিয়ে এনে সেশন জটের সমস্যা নির্মূল করা হবে।’

ভর্তির ফলাফল নিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সি ও এ ইউনিটের রেজাল্ট নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। আশা করি বি ইউনিটে সেটিও সমাধান করতে সক্ষম হবো।’

নববর্ষকে বরণ করতে প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়

ঢাবিতে বর্ণাঢ্য আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর বিঝু উৎসব উদযাপন

নববর্ষ উদযাপনে প্রস্তুত চারুকলা, ১৪ এপ্রিল সকাল ৯টায় শুরু শোভাযাত্রা

জ্বালানি অপচয় রোধে ঢাবিতে ছাত্রদল নেতার সচেতনতামূলক ক্যাম্পেইন

হাবিপ্রবিতে কর্মচারির হামলায় শিক্ষার্থী গুরুতর আহত

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

এজিএসসহ রাবির ৩ শিক্ষার্থীর আবাসিকতা সাময়িক বাতিল

আমার দেশে নিউজ প্রকাশের পর চালু হলো শাবিপ্রবির নতুন বাস

বেরোবিতে শুরু হচ্ছে চার দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা

কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ