হোম > শিক্ষা > ক্যাম্পাস

ডিইউসেপের নেতৃত্বে আরিব-লাবীব

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পঞ্চগড়ের অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব পঞ্চগড় (ডিইউসেপ)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি পদে আরিব হাসান শাওন ও সাধারণ সম্পাদক পদে রাফিউজ্জামান লাবীব নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নুশরাত জামান নিতু নির্বাচিত হন। তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শুক্রবার বিকেলে এই কমিটির নাম ঘোষণা করা হয়। এসময় তাদেরকে আগামী এক বছরের জন্য এই কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়। এসময় কমিটির সাবেক দুই সভাপতি শাকিল আনোয়ার ও রিফা জাকিয়া উপস্থিত ছিলেন।

নব-নির্বাচিত সভাপতি আরিব হাসান শাওন আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষ ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। সাধারণ সম্পাদক পদে রাফিউজ্জামান লাবীব গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষ ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে নুশরাত জামান নিতু উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষ ও রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী।

ডিইউসেপ সংগঠনটির ২০২৫-২৬ কার্যকরী পরিষদের নির্বাচন ৩১ জানুয়ারি (শুক্রবার) হওয়ার কথা থাকলেও প্রতিটি পদে একজন করে মনোনয়ন ফরম তুলায় সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।

অনুভূতি জানিয়ে নবনির্বাচিত সভাপতি আরিব হাসান শাওন বলেন, সংগঠনে সিনিয়রদের প্রজ্ঞা ও পরামর্শ, সদস্যদের কর্মচাঞ্চল্য, সাহস এবং উদ্দীপনায় ডিইউসেপ হোক কর্মচঞ্চল সেই কামনা করি। এসময় অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালনের জন্য সংগঠনের সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

এবিষয়ে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক রাফিউজ্জামান লাবীব বলেন, সংগঠনকে গতিশীল ও ক্যাম্পাসের অন্য সব জেলা সংগঠনের মধ্যে ডিইউসেপকে অনন্য করে রাখতে আমরা অদূর ভবিষ্যতে কাজ করে যাবো। এসময় সংগঠনের সদস্যদের পারস্পরিক আন্তঃসম্পর্ক বৃদ্ধিসহ শিক্ষার্থীদের ক্যারিয়ার সংশ্লিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করার কথাও বলেন তিনি।

অনুভুতি জানিয়ে নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক নুশরাত জামান নিতু বলেন, সংগঠনের জন্য কাজ করার ইচ্ছা এবং সবার আমার উপর ভরসা থেকেই আজকে এই পর্যন্ত এসেছি বলে মনে করি। সবার আশা-প্রত্যাশা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করবো নিজের উপর এই বিশ্বাস রাখছি। সব সীমাবদ্ধতা কাটিয়ে উঠে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ২০০২ সালে আলোকিত পঞ্চগড় গড়ার প্রত্যয়ে (ডিইউসেপ) সংগঠনটির যাত্রা শুরু হয়। সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ পঞ্চগড়ের প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থী সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে।

ঢাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীকে সংঘবদ্ধ নির্যাতন, ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার

দরিদ্র শিক্ষার্থীর ভর্তির খরচ দিলেন ছাত্রদল নেতা

ঈদের ছুটিতে বিভাগীয় শহরে শিক্ষার্থীদের পৌঁছে দিবে শাবিপ্রবির বাস

প্রথমবারের মতো বিভাগীয় শহরে বুয়েট শিক্ষার্থীদের নিজস্ব বাসে ঈদযাত্রা

ঢাবিতে অবরুদ্ধ কবি নজরুলের সমাধি, দর্শনার্থীদের ক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

নারী শিক্ষার্থীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য চবি শিবিরকর্মীর

চবির সেই ছাত্রদল নেতা বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় আটক

শহীদ জিয়া মহিলা কলেজের সভাপতি হলেন সাঈদুল হোসেন সাহেদ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম