হোম > শিক্ষা > ক্যাম্পাস

‘বিএনপি ক্ষমতার মোহে অন্ধ হয়ে ত্রাসের রাজত্ব কায়েম করছে’

প্রতিনিধি, জবি

ছবি: আমার দেশ।

ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করছে—এমন অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সাধারণ সম্পাদক (জিএস) ও শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও তাদের নেতা-কর্মীরা উচ্ছৃঙ্খল ও সহিংস আচরণে লিপ্ত হয়ে দেশে নব্য ফ্যাসিবাদের রূপায়ণ ঘটাতে চাইছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

শেরপুরের একটি ঘটনার উদাহরণ টেনে আব্দুল আলিম আরিফ দাবি করেন, শেরপুর-৩ আসনে বিএনপির সন্ত্রাসীদের পরিকল্পিত হামলায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হন বলেও তিনি উল্লেখ করেন। তার অভিযোগ, বিএনপির চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং বিরোধী মতের ওপর হামলা সুষ্ঠু নির্বাচনি প্রচারণার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বিগত ১৬ মাস ধরে বিএনপি ও তাদের লোকজন যে নয়া ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা চালাচ্ছে, তারই একটি নতুন রূপায়ণ হিসেবে নির্বাচনকে কেন্দ্র করে তাদের আরো উচ্ছৃঙ্খল সহিংস আচরণ লক্ষ্য করা যাচ্ছে। ক্ষমতার মোহে বিএনপি আজ অন্ধ। তারা সারাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করার পাঁয়তারা করছে।’

নারীদের ওপর হামলার অভিযোগ তুলে ধরে জকসু জিএস আরও লেখেন, ‘বিশেষত নির্বাচনি প্রচারণার সময় নারীদের ওপর হামলা করছে এই দলের নেতা-কর্মীরা, যা ন্যক্কারজনক। প্রকাশ্য জনসভায় নারীদের শ্লীলতাহানির ঘোষণাও দিতে দেখা যাচ্ছে বিএনপির নেতা-কর্মীদের। একই সঙ্গে নিকাবি ও হিজাবি মা-বোনদের বিরুদ্ধে ফোবিয়া তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে।”

পোস্টের শেষ অংশে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের সচেতন ছাত্র-জনতা মাফিয়াদের এই নব্য ফ্যাসিবাদ রুখে দিতে প্রস্তুত। তিনি দাবি করেন, আগামী ১২ জানুয়ারি ব্যালটের মাধ্যমেই জনগণ নারী হেনস্থাকারী, টেন্ডারবাজ ও মাফিয়াদের উপযুক্ত জবাব দেবে।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার