হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাকসুর প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন নিশা

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (রাকসুর) প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা. নিশা আক্তার। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে 'নারী বিষয়ক সম্পাদক' পদে মনোনয়ন নিয়েছেন।

রোববার (২৪ আগস্ট) রাকসু কার্যালয় থেকে রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এ মনোনয়ন বিতরণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র দেয়া হচ্ছে রাকসু কার্যালয়ে এবং হল সংসদের মনোনয়ন পত্র নিজ নিজ হল থেকে নিতে পারবেন প্রার্থীরা।

মনোনয়ন নেয়ার পর তিনি বলেন, নারী শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে আগ্রহী করার উদ্দেশ্যে আমি প্রথম নারী শিক্ষার্থীদের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমার প্রত্যাশা হলো; নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের পূর্ণ আবাসিকতার সুযোগ সৃষ্টি করা, হলের ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন করা এবং সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য আকাঙ্ক্ষা প্রশাসনের কাছে তুলে ধরা।

তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি বিশ্বাস করি, সাধারণ শিক্ষার্থীরা আমাকে নারী প্রার্থী হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার