হোম > শিক্ষা > ক্যাম্পাস

গণঅভ্যুত্থান বিরোধী ইবির ১৯ শিক্ষকসহ ৬১ জনকে শোকজ

প্রতিনিধি, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বিরোধী ভূমিকা রাখায় ১৯ শিক্ষকসহ মোট ৬১ জন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে ইবি প্রশাসন গঠিত তদন্ত কমিটি। অভিযুক্ত এসব শিক্ষকদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না সে বিষয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ইবি প্রশাসন।

সোমবার (১৮ আগস্ট) শোকজের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ইবির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের হুমকি-ধামকি, ভয়-ভীতি প্রদর্শন, গালিগালাজ, উসকানিমূলক আচরণ এবং পুলিশের গ্রেপ্তার ও হয়রানিমূলক কর্মকাণ্ডে অভিযুক্তদের প্রত্যক্ষভাবে লিপ্ত থাকার অভিযোগ পেয়েছে তদন্ত কমিটি।

জানা যায়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন যেসব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ছিলেন, তাদের চিহ্নিত করতে গত ১৬ মার্চ ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে প্রশাসন । তদন্ত কমিটির প্রতিবেদনে ১৯ জন শিক্ষক, ১১ জন কর্মকর্তা ও ৩১ জন শিক্ষার্থীর নাম এসেছে।

শোকজ প্রাপ্ত ১৯ জন শিক্ষক হলেন অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ; অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ; অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, অর্থনীতি বিভাগ; মো. শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ; অধ্যাপক ড. মো. বাকী বিল্লাহ, বাংলা বিভাগ; অধ্যাপক ড. মো. রবিউল হোসেন, বাংলা বিভাগ; অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগ; অধ্যাপক ড. শেলীনা নাসরিন, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগ; অধ্যাপক ড. এ. এইচ. এম আক্তারুল ইসলাম, ইংরেজি বিভাগ;অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান, ইংরেজি বিভাগ; অধ্যাপক ড. মো. মাহবুবুল আরফিন, ব্যবস্থাপনা বিভাগ;অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ; অধ্যাপক ড. মো. শাহজাহান মণ্ডল, আইন বিভাগ; মো. মাজেদুল হক, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ; অধ্যাপক ড. রেবা মণ্ডল, আইন বিভাগ; ড. আফরোজা বানু, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ;অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন, আল-ফিকহ অ্যান্ড ল বিভাগ; মো. মেহেদী হাসান, সহকারী অধ্যাপক, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ; জয়শ্রী সেন, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

উক্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ‘গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ভূমিকা রাখা ১৯ জন শিক্ষককে শোকজ নোটিশের জবাব দেয়ার জন্য বলা হয়েছে। বাকীদের নোটিশ এখনও দেয়া হয়নি। অভিযোগ প্রমাণিত হলে সিন্ডিকেট প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার