হোম > শিক্ষা > ক্যাম্পাস

মাস্টার্স শিক্ষার্থীদের ১৫ আগস্টের মধ্যে হল ত্যাগের নির্দেশ

ঢাকা কলেজ প্রতিনিধি

ঢাকা কলেজের ছাত্রাবাসে অবস্থান করা মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীদের আগামী ১৫ আগস্টের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছেন কলেজ প্রশাসন। অন্যথায় কলেজ প্রশাসন কর্তৃক তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন।

রোববার ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা যারা এখনো বিভিন্ন ছাত্রাবাসে অবস্থান করছে তারা আগামী ১৫ আগস্টের মধ্যে ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো। অন্যথায় কলেজ প্রশাসন কর্তৃক তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে ঢাকা কলেজ হল কমিটির আহ্বায়ক অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, আমরা মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের হল ত্যাগের বিষয়ে অনেক আগেই বলেছি। তারা জুন পর্যন্ত সময় চেয়েছিল এরপরেও আমরা তাদের আরো বেশি সময় দিয়েছি। যারা হল ত্যাগ করবে না তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, নতুন কোন শিক্ষার্থীদের হলে আপাতত সিট বরাদ্দ দেওয়া হবে না। ইলিয়াস ছাত্রাবাস থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিতে মন্ত্রণালয় থেকে আমাদের প্রতি নির্দেশনা রয়েছে। ইলিয়াস হলের ১১০ টি সিটের মধ্যে লটারি আকারে মাস্টার্সের শূন্য আসনে সিট বণ্টন করা হবে। এবং বাকি শিক্ষার্থীদের মাস্টার্স হলের নতুন রিডিং রুমের পাশে সিট বরাদ্দ দেওয়া হবে।

প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ ও পদায়নের দাবি

রাবিতে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

কন্টেন্ট ক্রিয়েটর নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

ছয় বছরে একদিনও ক্লাস মিস নয়, চবির নাজমুল পেলেন সম্মাননা

জবিতে গুপ্ত রাজনীতির অভিযোগে শিবিরের বিচার দাবি ছাত্রদলের

জুলাই গণঅভ্যুত্থানের পর আবার গেস্টরুমে নির্যাতন চালুর অভিযোগ

হিট ও আইসিএসইটিইপি প্রকল্পে স্বচছতা বজায় রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দিয়ে তোপের মুখে প্রশাসন