হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবি সিনেটে নিয়োগ পেলেন পাঁচ শিক্ষাবিদ অধ্যাপক

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটের সদস্য হিসেবে আগামী তিন বছরের জন্য ৫ জন বিশিষ্ট শিক্ষাবিদকে মনোনয়ন দিয়েছে সরকার। বুধবার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনে এ সংক্রান্ত একটি আদেশ জারি করে।

মনোনীতরা হলেন—ঢাবির ইংরেজি বিভাগের অধ্যাপক (অব.) ড. সদরুল আমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ২০(১)(ই) ও ২০(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ পাঁচজন শিক্ষাবিদকে তিন বছরের জন্য সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হলো।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার