হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবির এফএইচ হলের প্রভোস্ট ‘অবাঞ্ছিত’, হল অফিসে তালা

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইলিয়াস আল মামুনকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে হল সংসদ ও হলের শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর সিদ্ধান্ত না আসায় হল অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার ফজলুল হক মুসলিম হল সংসদ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, রোববার থেকে এখন পর্যন্ত প্রশাসন কোনো সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয়েছে। এই মুহূর্ত থেকে হল অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক হেনস্তার অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ প্রকাশ করা, ফুটেজ পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হলে হল প্রভোস্ট ও সংশ্লিষ্ট কর্মচারীদের বহিষ্কার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হয়ে থাকলে সেটিকে অভিযোগের সত্যতার প্রমাণ হিসেবে বিবেচনা করে প্রভোস্টসহ সংশ্লিষ্টদের বহিষ্কার ও বিচারের আওতায় আনা।

এছাড়া শিক্ষার্থীরা হলে গণস্বাক্ষর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। গণস্বাক্ষর সংগ্রহ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে, রোববার রাতে ফজলুল হক মুসলিম হলের এক শিক্ষার্থীকে প্রভোস্টের কার্যালয়ে ডেকে নিয়ে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক লিখিত নেওয়ার অভিযোগ ওঠে হল প্রভোস্ট অধ্যাপক ড. ইলিয়াস আল মামুনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে হলের শিক্ষার্থীরা প্রভোস্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন এবং একপর্যায়ে তাকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন।

ঘটনাটি তদন্তে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের পরও শিক্ষার্থীরা তাদের দাবি থেকে সরে আসেননি। বরং প্রভোস্টকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে হল অফিস বন্ধসহ গণস্বাক্ষর কর্মসূচি ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

ঢাবিতে কেন চাকরি মেলার আয়োজন, জানালেন সাদিক কায়েম

ঘটনাস্থলে গিয়েও গ্যাসের নমুনা সংগ্রহ করতে পারেনি তদন্ত কমিটি

চাপের মুখে ইরান তার নীতি নির্ধারণ করে না: বাকায়ি

দিনাজপুরে ভূমি অফিসে ঘুষ নেওয়ার অভিযোগে তহশিলদারসহ আটক ৩

সড়ক ও বাঁধ ভাঙন রোধে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ

কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি কবির সম্পাদক ঝুলন

কোষাধ্যক্ষ পদে যোগ না দেওয়ার সিদ্ধান্ত শাবিপ্রবি অধ্যাপকের

ওমানে বোমা ফেলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানকে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প

২৭৭ কর্মকর্তাকে উপ-সচিব পদে পদোন্নতি