হোম > শিক্ষা > ক্যাম্পাস

নর্দান মেডিকেলে নতুন গভর্নিং বডির দাবি শিক্ষার্থীদের

ঢাবি সংবাদদাতা

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বেসরকারি নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের (এনআইএমসি) গভর্নিং পরিচালনা বডি পরিবর্তনের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন না থাকা সত্ত্বেও ২০১৯ সালে বিএমডিসির ভুয়া 'প্রস্পেক্টাস' এবং পত্রিকার বিজ্ঞাপন দেখিয়ে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। করোনার পর অন্য আরেকটি ব্যাচেও শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। গত ২৯ জানুয়ারি কলেজের ১৩ সদস্যের গভর্নিং বডির মধ্যে পাঁচজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনোনীত করে।

এসময় শিক্ষার্থীরা নব মনোনীত এই পাঁচজন সদস্যকে পরিবর্তন করার দাবি তোলেন। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বক্তব্য প্রদানকালে কলেজটির পঞ্চম বর্ষের শিক্ষার্থী আনিকা আফরিন মুন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিসট্রেশনের (আইবিএ) প্রাক্তন পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ আব্দুল্লাহ প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ছিলেন। তিনি ২০১৯ সালে আমাদের বিএমডিসির ভুয়া প্রস্পেক্টাস দেখিয়ে ভর্তি করান। বর্তমানে আমরা বিএমডিসির অনুমোদন ছাড়াই শিক্ষাজীবন অতিবাহিত করছি।

বিষয়টি নিয়ে অধ্যাপক ড. আবু ইউসুফ আব্দুল্লাহর আশ্বাস দিলেও কাজ হয়নি তবে ৫ আগস্টের পরে শিক্ষার্থীদের উপর ওই শিক্ষক হামলা করেছেন দাবি করে আফরিন মুন আরো বলেন, আমরা যখনই নিবন্ধনের জন্য গিয়েছি, তিনি আমাদের আশ্বাস দিয়েছেন। সেসময় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা দেখিয়ে রেজিস্ট্রেশন আদায় করার প্রতিশ্রুতি দিলেও ব্যর্থ হন তিনি। গত ২৭ আগস্ট এবিষয়ে কথা বলতে গেলে তার কথিত 'গানম্যান' দিয়ে আমাদের উপর হামলা করেন। এসময় নারী শিক্ষার্থীদেরও শারীরিকভাবে হেনস্তা করা হয়। ফলে তার বিরুদ্ধে মামলা হয়। পরে তিনি বিভিন্নভাবে আমাদের প্রাণনাশ ও অ্যাকাডেমিক ক্যারিয়ার ধ্বংসের হুমকি দেন।

কলেজের গভর্নিং বডিতে নব-মনোনীত পাঁচ সদস্যের পরিবর্তন করে শিক্ষার্থীদের প্রস্তাবনা অনুযায়ী নতুন সদস্য মনোনয়ন করার দাবি জানিয়ে তিনি আরো বলেন, আমরা বিভিন্নভাবে জেনেছি, তাদের সাথে আবু ইউসুফ আব্দুল্লাহর ভালো সম্পর্ক। আমরা মনে করি, এভাবে তারা ফ্যাসিবাদীদের পুনর্বাসিত করতে চাচ্ছে। আমরা চাই, আমাদের প্রস্তাবনা অনুযায়ী গভর্নিং বডি নিয়োগ দেওয়া হোক।

প্রসঙ্গত, বিভিন্ন অভিযোগে গত বছরের ৭ সেপ্টেম্বর অধ্যাপক আবু ইউসুফ আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়। কিন্তু মুচলেকা দিয়ে ছাড়া পেয়ে যান তিনি।

চবিতে ছাত্রশক্তি নেতাকে ছাত্রদল নেতাকর্মীদের মারধর

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

এআইয়ের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: বাকৃবি উপাচার্য

হাবিপ্রবির বাজেটে সর্বোচ্চ ব্যয় বেতন-ভাতায়

জাবিতে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণকালে বহিরাগত যুবক আটক