হোম > শিক্ষা > ক্যাম্পাস

হাবিপ্রবিতে ড্রাইভার-হেলপারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ড্রাইভার-হেলপারদের জন্য ‘সড়ক পরিবহণ ও ট্রাফিক আইন-কানুন সংক্রান্ত প্রশিক্ষণ-২০২৫’ -অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিংয়ের (আইআরটি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের আইআরটির সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এনামউল্যা।

বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।

আইআরটির পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে হাবিপ্রবির পরিবহণ ও যন্ত্র মেরামত শাখার পরিচালক প্রফেসর ড. মো. ছিদ্দিকুর রহমান, আইআরটির সহযোগী পরিচালক প্রফেসর ড. মারুফ আহমেদ ও প্রফেসর ড. শরীফ মাহমুদসহ অন্য শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এনামউল্যা বলেন, পরিবহণ একটা খুবই সংবেদনশীল সেক্টর। তাই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ট্রাফিক আইন-কানুন সম্পর্কে সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। ছোট একটি ভুলও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই আমাদের প্রত্যেককে আইন-কানুন মেনে চলতে হবে। বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষাদান নয়, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ তৈরিতেও কাজ করে যাচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা সচেতন হয়ে বিশ্ববিদ্যালয় ও সমাজকেও নিরাপদ রাখতে ভূমিকা রাখবেন।

সন্ত্রাসবিরোধী মামলার আসামি ঢাবি শিক্ষক জামাল উদ্দীন গ্রেপ্তার

শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির এগিয়ে যাচ্ছে: সিবগাতুল্লাহ

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

চাঁবিপ্রবিতে পিএস টু ভিসি পদে নিয়োগে স্থগিতাদেশ

চিকিৎসা শিক্ষায় আলো ছড়াচ্ছে কক্সবাজার মেডিকেল কলেজ

ভিসিসহ জবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা শাখা ছাত্রদলের

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে মারধর, নেপথ্যে কী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে দুই শিক্ষার্থীর চাঁদা দাবি

ঢাবি শাখার কমিটি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ