হোম > শিক্ষা > ক্যাম্পাস

এ মাসেই রাকসু নির্বাচনের রোডম্যাপ-তফসিল

প্রতিনিধি, রাবি

চলতি মাসেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ ও তফসিল প্রকাশিত হবে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

অধ্যাপক ড. নকীব বলেন, এ পদে আসার পরই একটি ঘোষণা দিয়েছিলাম যে, আমরা রাকসু নির্বাচন আয়োজন করতে চাই। সে লক্ষ্যেই বেশ কিছু প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। আমরা আশা রাখছি, ফেব্রুয়ারি মাসের মধ্যেই রাকসু নির্বাচনের রোডম্যাপ, তফসিলসহ একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা উপস্থাপন করতে পারবো।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, রাকসু নির্বাচন আয়োজনের জন্য কাজ চলমান রয়েছে। নির্বাচনের রোডম্যাপ এবং তফসিল ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের অচলাবস্থা নিরসন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

এআইয়ের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: বাকৃবি উপাচার্য

হাবিপ্রবির বাজেটে সর্বোচ্চ ব্যয় বেতন-ভাতায়

জাবিতে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণকালে বহিরাগত যুবক আটক

জাপানকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল, টিএসসিতে সমর্থকদের উল্লাস