হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে ভর্তিচ্ছুদের সহযোগিতায় ছাত্রদলের ১৪ সহায়তা কেন্দ্র

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় ১৪টি ওয়ান স্টপ কেন্দ্রে সেবা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা।

শনিবার পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত নানা সেবা প্রদান করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সেবাগুলোর মধ্যে ছিলো- পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় তথ্য সেবা, ভর্তি পরীক্ষার তাৎক্ষণিক প্রয়োজনীয় উপকরণ (কলম, ফাইল ইত্যাদি) বিতরণ, সুপেয় পানির ব্যবস্থা, অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা, জরুরি ক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত সহযোগিতা।

এছাড়াও প্রাথমিক চিকিৎসা সেবাসহ সংশ্লিষ্ট অন্যান্য জরুরি সহায়তা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

ক্যাম্পাসে ১৪টি ওয়ান স্পট কেন্দ্রগুলো ছিলো-স্যার এ এফ রহমান হল, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আই ই আর) ও মল চত্বর, ব্যবসায় শিক্ষা অনুষদ (এফ বি এস), কলাভবনের মেইন গেট, কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন, হাকিম চত্বর, মোতাহার হোসেন ভবন, মোকাররম ভবন, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কার্জন হল, টিএসসি, চারুকলা, সমাজকল্যাণ ইন্সটিটিউট সংলগ্ন ও লেদার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট সংলগ্ন স্থানে।

এ বিষয়ে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, শিক্ষার্থীদের সহায়তায় আমরা ক্ষুদ্র আয়োজন করেছি। এর আগেও আমরা এমন আয়োজন করতে চেয়েছিলাম কিন্তু ছাত্রলীগের প্রভাবে করতে পারিনি।

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

এআইয়ের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: বাকৃবি উপাচার্য

হাবিপ্রবির বাজেটে সর্বোচ্চ ব্যয় বেতন-ভাতায়

জাবিতে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণকালে বহিরাগত যুবক আটক

জাপানকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল, টিএসসিতে সমর্থকদের উল্লাস