হোম > প্রবাস > প্রবাসী জীবন

ফ্লোরিডায় উদ্ধার দেহাবশেষ বৃষ্টির, নিশ্চিত করল পুলিশ

আমার দেশ অনলাইন

নাহিদা সুলতানা বৃষ্টি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দ্বিতীয় দফায় উদ্ধার হওয়া দেহাবশেষ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার পরিবারের সদস্যদের বরাতে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ফ্লোরিডা পুলিশ বিভাগের পক্ষ থেকে বৃষ্টির ভাইকে ফোন করে জানানো হয়েছে যে সর্বশেষ উদ্ধার হওয়া মরদেহটি বৃষ্টিরই।

দূতাবাস আরও জানায়, পরিবারের অনুরোধে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়া বাস্তবায়নে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

উল্লেখ্য, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের আট দিন পর, ২৪ এপ্রিল, হিলসবরো কাউন্টি শেরিফ অফিস হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিকটবর্তী এলাকা থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে।

জানা গেছে, জামিল লিমনের মরদেহ ২ মে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে পাঠানো হবে এবং দুবাই হয়ে তা ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সূত্র: এবিসি সিক্স নিউজ

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

মাদরাসা সুপারকে ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগ

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

মিরসরাইয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের প্রস্তুতি সম্পন্ন

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির