হোম > বিনোদন

গুণীজন সম্মাননা পেলেন কবি আসাদ কাজল

বিনোদন রিপোর্টার

গুণীজন সম্মাননায় ভূষিত হয়েছেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল। গতকাল, ১ নভেম্বর তার নিজ জন্মভূমি নরসিংদী জেলাবাসীর পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা জানানো হয়।

জেলা প্রশাসক-এর সার্বিক ব্যবস্থাপনায় সার্কিট হাউসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন-নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসাইন, জেলা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসার রুনা লায়লা। প্রধান আলোচক ছিলেন নরসিংদী কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ আলি। সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মোহাম্মদ আল আমিন রহমান।

এ অনুষ্ঠানে নরসিংদীতে একটি সাহিত্য ভবন প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করেন জেলা প্রশাসক। সেই সঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি ভবনকে আধুনিকায়ন ও পাশে একটি মনোরম পরিবেশে লাইব্রেরি ও সাহিত্য জোন প্রতিষ্ঠা করারও ঘোষণা দেন।

আসাদ সরকার প্রতিষ্ঠিত সাহিত্যের সন্ধানে নরসিংদী জেলা কমিটি অনুষ্ঠানটির আয়োজক।

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’