হোম > বিনোদন > তারকা সংবাদ

তৃতীয় সংসারেও বিচ্ছেদ, মেহেদীর সঙ্গে পথচলার ইতি টানলেন ন্যান্সি

বিনোদন রিপোর্টার

অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) ও গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টানার ঘোষণা দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গানের সূত্র ধরেই তাদের পরিচয় ও পরিণয় হয়েছিল। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আলাদা হওয়ার এই সিদ্ধান্ত জানান তিনি।

রাত ৯টা ৪০ মিনিটে প্রকাশিত ওই স্ট্যাটাসে ন্যান্সি লেখেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে যাত্রাটি একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো বছরের পর বছর স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়ে ন্যান্সি আরও লেখেন, ‘যারা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, এই সময়ে তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি—আমাদের সিদ্ধান্তকে বুঝবেন, সম্মান করবেন এবং ব্যক্তিগত পরিসর বজায় রাখবেন।’

জীবনের নতুন অধ্যায় নিয়ে আশাবাদ ব্যক্ত করে এই শিল্পী জানান, জীবন নিজের মতো করেই এগিয়ে যায়। শক্তি, মর্যাদা ও মানসিক শান্তির সঙ্গে জীবনের এই নতুন অধ্যায়কে গ্রহণ করতে চান তিনি। পাশাপাশি সব সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান ন্যান্সি। তবে বিচ্ছেদের সুনির্দিষ্ট কারণ নিয়ে পোস্টে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি। এ বিষয়ে বিস্তারিত জানতে ন্যান্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ন্যান্সির ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিচ্ছেদের ঘটনা। এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। ২০১২ সালে সেই সংসারের ইতি ঘটে। ওই সংসারে তাদের রোদেলা নামে একটি কন্যাসন্তান রয়েছে। পরবর্তীতে ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। প্রায় আট বছর সংসার করার পর ২০২১ সালে দ্বিতীয় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। দ্বিতীয় সংসারে নায়লা নামে তার আরও একটি কন্যাসন্তান রয়েছে। এরপর ২০২১ সালের আগস্টে মহসীন মেহেদীকে বিয়ে করেছিলেন এই গায়িকা।

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির রিমান্ড শুনানি পিছিয়ে ৩০ নভেম্বর

শাকিবের সঙ্গে নিজের সম্পর্ক স্পষ্ট করলেন মিষ্টি জান্নাত

যে কারণে মিস ইউনিভার্স থেকে বাদ পড়লেন মাহি

মানহানির মামলা করলেন তানজিন তিশা, তদন্তে ডিবি

শুটিং সেটেই নিভে গেছে যেসব তারকার জীবন

সোহেল খানের মৃত্যুতে ফারুকীর স্মৃতিচারণ

সোহেল খানের মৃত্যুর আগে যা ঘটেছিল

অসুস্থতা কাটিয়ে অভিনয়ে তানিয়া বৃষ্টি, ২ দিনে নাটকের ভিউ ১৬ লাখ

তানজিন তিশাকে গ্রেপ্তার করতে আদালতে আবেদন

মিস ইউনিভার্সে মাতৃত্ব ও বাংলার ঐতিহ্য তুলে ধরলেন সামিরা খান মাহি