হোম > বিনোদন > নাটক

পার্থ-সাদনিমার ‘রিহার্সেল’

বিনোদন রিপোর্টার

বাংলাদেশের গুণী ও জনপ্রিয় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী তাঁর নির্মাণজীবনের রজতজয়ন্তী সময়কাল অতিক্রম করছেন। দীর্ঘ পঁচিশ বছরের সফল পথচলায় তাঁর নির্মিত বহু নাটক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, যা আজও দর্শকেরা প্রায়শই ইউটিউবে উপভোগ করেন। দেশের কিংবদন্তি অভিনয়শিল্পী থেকে শুরু করে এই প্রজন্মের বেশিরভাগ শিল্পীই তাঁর নির্দেশনায় কাজ করেছেন।

সেই ধারাবাহিকতায়, এই প্রজন্মের জনপ্রিয় মুখ পার্থ শেখ আবারও চয়নিকা চৌধুরীর নির্দেশনায় অভিনয় করলেন ‘রিহার্সেল’ নামের একটি নাটকে। নাটকটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন চয়নিকা চৌধুরীর ছেলে অনন্য প্রতীক চৌধুরী। এতে পার্থ শেখের বিপরীতে অভিনয় করেছেন এই সময়ের আলোচিত অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। এটিই চয়নিকা চৌধুরীর নির্দেশনায় সাদনিমার প্রথম কাজ।

নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের পর নন্দিত নাট্যকার ও গীতিকার মো. জামাল হোসেনের ইউটিউব চ্যানেল ‘রঙ্গন এন্টারটেইনমেন্ট’-এ শুভমুক্তি পাবে।

নাটকটিতে কাজ করা প্রসঙ্গে অভিনেতা পার্থ শেখ বলেন, “দিদির সঙ্গে কাজ করাটা আমার কাছে সবসময়ই ভীষণ ভালোলাগার। বিশেষ করে, নির্মাণে তাঁর পঁচিশ বছরের পথচলা উপলক্ষে এই নাটকটি নির্মিত হয়েছে, তাই নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে করছি। নাটকের স্ক্রিপ্ট খুবই চমৎকার এবং পুরো টিমটাই দারুণ ছিল।”

প্রথমবার চয়নিকা চৌধুরীর নির্দেশনায় কাজ করা নিয়ে অভিনেত্রী সাদনিমা বলেন, “দিদির নির্দেশনায় কাজ করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। আগে কয়েকবার কাজের কথা হলেও ব্যাটে-বলে মেলেনি। যেহেতু তাঁর পঁচিশ বছরের পথচলা উপলক্ষে বিশেষ এই নাটকটি তৈরি হয়েছে, তাই এতে অভিনয় করাটা আমার জন্য বিশেষ অনুভূতি ও ভালোলাগার। শ্রদ্ধেয় চয়নিকা দিদির প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

পরিচালক চয়নিকা চৌধুরী তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “সারা বাংলাদেশের নাটকপ্রেমী দর্শকের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসা। দর্শকদের এই ভালোবাসাই আমার সামনের দিকে এগিয়ে চলার মূল অনুপ্রেরণা। পাশাপাশি রানা ও সুব্রতকে সবসময় আমার পাশে থাকার জন্য বিশেষ ধন্যবাদ জানাই। আমার সন্তান অনন্য প্রতীক চৌধুরীকেও অনেক দোয়া, কারণ সে চমৎকার একটি ভিন্নধারার গল্প লিখেছে। নাটকটি দেখার পর দর্শক সত্যি অবাক হবেন এবং বলবেন—‘আরে, এমনও হতে পারে!’”

‘অমানুষ’ নিয়ে যুক্তরা‌ষ্ট্রের মঞ্চে তমালিকা

সুব্রত, ফারজানা ছবি ও ইমু শিকদারের ‘বিরোধ’

পারিবারিক গল্পের নাটকে সায়েম সামাদ, বড়দা মিঠু, রুমা ও মৌ শিখা

‘আমরা ভাইরাল’-এ শাকিলা পারভীন

দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুরের ‘দাদী ভয়ংকর’

নাটকে ব্যস্ত পারিশা জান্নাত

২৫ বছর পূর্তিতে চয়নিকা চৌধুরীর বিশেষ নাটক

‘রাফ-সু’র গল্পে নতুন টুইস্ট

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

মোশাররফ করিমের সঙ্গে আট নাটকে সোহাগ