হোম > বিনোদন > নাটক

সুব্রত, ফারজানা ছবি ও ইমু শিকদারের ‘বিরোধ’

বিনোদন রিপোর্টার

বাংলাদেশের খ্যাতনামা প্রয়াত চলচ্চিত্র পরিচালক, কাহিনিকার ও গীতিকার আমজাদ হোসেনের সুযোগ্য সন্তান সাজ্জাদ হোসেন দোদুলের রচনা ও পরিচালনায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘বিরোধ’। নাটকটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন একসময়ের নন্দিত নায়ক ও প্রখ্যাত চরিত্রাভিনেতা সুব্রত, গুণী অভিনেত্রী ফারজানা ছবি এবং চলতি প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী ইমু শিকদার।

নাটকটিতে সুব্রত অভিনয় করছেন একজন বাবার চরিত্রে। ‘বিরোধ’-এ ফারজানা ছবিকে দেখা যাচ্ছে ‘শিউলী’ চরিত্রে এবং ‘শেফালী’ চরিত্রে অভিনয় করছেন ইমু শিকদার। এটি প্রচারের পরপরই তাঁদের অভিনয় দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

নাটকে অভিনয় প্রসঙ্গে অভিনেতা সুব্রত বলেন, “দোদুলের পরিচালনায় এর আগেও আমি তিনটি ধারাবাহিক নাটকে কাজ করেছি। গত মাস থেকে নাটকটির প্রচার শুরু হয়েছে। বর্তমানে বিটিভিতে প্রচারের পর নাটকগুলো ইউটিউবেও আপলোড করা হয়, যার ফলে এর দর্শকসংখ্যা অনেক বেড়েছে। ‘বিরোধ’ স্বল্প সময়েই বেশ আলোচনায় এসেছে। এমন চমৎকার একটি গল্পের জন্য দোদুলকে ধন্যবাদ।”

পারিবারিক আবহের এই নাটকটি নিয়ে অভিনেত্রী ফারজানা ছবি জানান, “দোদুল ভাইয়ের পরিচালনায় আগে ‘বোকা প্রেম’ নামের একটি একক নাটকে কাজ করেছিলাম। ‘বিরোধ’ মূলত পারিবারিক গল্পের নাটক। আমাদের ইন্ডাস্ট্রিতে আবার পারিবারিক গল্পভিত্তিক নাটক নির্মাণের ধারা ফিরে আসছে, যা অত্যন্ত ইতিবাচক। নাটকটি দর্শকরা পছন্দ করছেন দেখে ভালো লাগছে।”

অন্যদিকে ‘শেফালী’ চরিত্রটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ইমু শিকদার বলেন, “ধারাবাহিকটিতে অভিনয় করে আমি চমৎকার সাড়া পাচ্ছি। বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলের দর্শকরা নাটকটি দেখছেন এবং বার্তা পাঠিয়ে ভালোবাসার কথা জানাচ্ছেন। দর্শক ও ভক্তদের এই ইতিবাচক প্রতিক্রিয়া আমার অভিনয়জীবনের জন্য অনেক বড় অনুপ্রেরণা।”

প্রসঙ্গত, অভিনেতা সুব্রত অভিনয়ে দীর্ঘদিন ধরে ধারাবাহিক সাফল্য বজায় রেখেছেন, সম্প্রতি দীপ্ত টিভিতে তাঁর অভিনীত ‘রূপনগর’ ধারাবাহিকটির প্রচার শেষ হয়েছে। অভিনেত্রী ফারজানা ছবি সম্প্রতি লিটু করিমের রচনা ও পরিচালনায় ‘লোভী মন’ নামের একটি একক নাটকের কাজ সম্পন্ন করেছেন। অন্যদিকে ‘বংশগতি’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করা ইমু শিকদারের জন্ম ভোলার ১০ নভেম্বর। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘জুলুম’, ‘তুমি আমার কে’, ‘কারে ভালোবাসিলাম’, ‘ইউসুফ জুলেখা’ ও ‘বিষফুল’।

পারিবারিক গল্পের নাটকে সায়েম সামাদ, বড়দা মিঠু, রুমা ও মৌ শিখা

‘আমরা ভাইরাল’-এ শাকিলা পারভীন

দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুরের ‘দাদী ভয়ংকর’

নাটকে ব্যস্ত পারিশা জান্নাত

২৫ বছর পূর্তিতে চয়নিকা চৌধুরীর বিশেষ নাটক

‘রাফ-সু’র গল্পে নতুন টুইস্ট

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

মোশাররফ করিমের সঙ্গে আট নাটকে সোহাগ

রবীন্দ্রনাথের ‘জীবিত ও মৃত’ নাটকে ফারজানা চুমকি

প্রকাশ্যে ইয়াশ-তটিনীর ‘কাবিননামা’