হোম > বিনোদন > নাটক

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

বিনোদন ডেস্ক

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দর্শকদের মনেও শক্ত জায়গা করে নিয়েছে জনপ্রিয় পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’। নাটকটির টানটান গল্প, আবেগময় দৃশ্য এবং শিল্পীদের অনবদ্য অভিনয় ইতিমধ্যে ভক্তদের মুগ্ধ করেছে। তবে নাটকটির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের মনে তৈরি হয়েছিল নতুন কৌতূহল—প্রিয় এই ধারাবাহিকটি শেষ পর্যন্ত কত পর্বে গিয়ে শেষ হবে? অবশেষে সেই প্রশ্নের উত্তর সামনে এসেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘রিভিউইট’-এর প্রতিবেদন সূত্রে জানা গেছে, নাটকটির মোট পর্বসংখ্যা নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন ডিজিটাল মিডিয়া উপস্থাপক ও নাটক পর্যালোচক সোনিয়া রাও। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, নির্মাতারা শুরুতে নাটকটির জন্য ৩৮টি পর্বের পরিকল্পনা করলেও দর্শকদের অভূতপূর্ব ও ইতিবাচক সাড়ার কারণে এর পর্বসংখ্যা বাড়িয়ে ৪২টি করা হয়েছে।

নিজের ভ্লগে সোনিয়া রাও জানান, ‘দার-ই-নিজাত’ ভক্তদের জন্য সুখবর হলো—নাটকটি এখনই শেষ হচ্ছে না, বরং এখনো বেশ কয়েকটি আকর্ষণীয় পর্ব বাকি রয়েছে। এমনকি দর্শকদের আগ্রহ ও উন্মাদনা যদি এমনভাবেই অব্যাহত থাকে, তবে ভবিষ্যতে নাটকটির পর্বসংখ্যা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

নাটকটির জনপ্রিয়তা এতটাই আকাশচুম্বী যে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্ত রসিকতা করে বলছেন—তাঁরা চাইলে এই নাটকের ‘হাজার পর্ব’ দেখতেও রাজি! তবে এর পাশাপাশি কিছু দর্শকের মনে আশঙ্কাও রয়েছে, গল্পকে অপ্রয়োজনে দীর্ঘায়িত করলে নাটকটির মূল আকর্ষণ ও গভীরতা নষ্ট হয়ে যেতে পারে কি না।

খ্যাতিমান কথাসাহিত্যিক উমেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছে ‘থ্রি এস এন্টারটেইনমেন্ট’। এটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালে প্রচারের পাশাপাশি ‘এআরওয়াই প্লাস’ অ্যাপেও নিয়মিত সম্প্রচারিত হচ্ছে।

‘দার-ই-নিজাত’ নাটকে মূলত জারিয়াব ও আবুবকরের মধ্যকার ভালোবাসা এবং তাঁদের জীবনের নানা ওঠানামা ও পরিবর্তনের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। এর কেন্দ্রীয় চরিত্র আবু বকর ও জারিয়াবের ভূমিকায় অভিনয় করছেন যথাক্রমে শেহরিয়ার মুনাওয়ার এবং দুরে ফিশান সেলিম। সামনের পর্বগুলোতে গল্পে আরও কী কী চমক ও নাটকীয় মোড় অপেক্ষা করছে, তা দেখার জন্য এখন মুখিয়ে আছেন দর্শকেরা।

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

অপূর্ব-নীহার নতুন নাটক ‘দূরের মানুষ’

আসছে তৌসিফ-তটিনীর নতুন নাটক ‘মন দুনিয়া’

মঞ্চে জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’

দুই কোটির মাইলফলকে ইয়াশ-নীহার ‘মনের মতো মন’

নয় মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

আবারো একসঙ্গে আবুল হায়াত-ডলি জহুর

মুক্তির দুই দিনেই কোটি ভিউ ছাড়াল অপূর্ব-নিহার ‘ভালো আছো তো?’

মহিলা সমিতিতে নাটক মঞ্চায়নের জন্য সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি

২২ অক্টোবর স্টুডিও থিয়েটারে পদাতিকের ‘পাকে বিপাকে’