হোম > বিনোদন > নাটক

‘সুখের মতো অসুখ’ এর দিনগুলিতে রবীন্দ্রনাথ

বিনোদন রিপোর্টার

আর্জেন্টিনা—বিশ্বের অন্য প্রান্তে অবস্থিত দূরবর্তী এক দেশ, যা একসময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ছিল একদম অচেনা। ১৯২৪ সালে অসুস্থ হয়ে বুয়েনস আইরেসের প্লাজা হোটেলে অবস্থানকালে কবিগুরুকে এক স্বপ্নের মতো পরিবেশে নিয়ে যাওয়া হয় সান ইসিদ্রোর বিচিত্র লাল-নীল ফুলের উৎসবে সজ্জিত ‘মিরালরিও ভিলা’য়। সেখান থেকেই শুরু হয় এক রহস্যময় অনুভূতির। রিও ডেলা প্লাটা নদীর পানে তাকিয়ে থাকা কবিগুরুর জীবনে ঘটে এক অলৌকিক আবির্ভাব—‘লা হিয়া কোন্ডা দেলসুর’ বা দক্ষিণের মোনালিসা নামে পরিচিত বিজয়া ওরফে ভিক্টোরিয়া ওকাম্পো।

ভাষা না বুঝেও কীভাবে ভাষা পার হয়ে দুই ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে ভাব ও অনুভূতির অলৌকিক বিনিময় ঘটেছিল? অসুস্থতার মধ্যেও কবি কেন ‘সুখের মতো অসুখে’ জর্জরিত হয়ে এক অদ্ভুত পিছুটানে আটকে পড়েছিলেন? রবীন্দ্রনাথের জীবনের সেই রহস্যময় ও আবেগঘন কালপর্বের পর্দা উন্মোচিত হতে যাচ্ছে ১২ অক্টোবর, সোমবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।

প্রখ্যাত নাট্যদল ‘ম্যাড থিয়েটার’ মঞ্চে নিয়ে আসছে তাদের বহুল আলোচিত ও গবেষণাধর্মী প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’র ত্রয়োদশ (১৩তম) প্রদর্শনী।

নাটকটির রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ম্যাড থিয়েটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম। কেবল দুই চরিত্রের এই নাটকে রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করছেন স্বয়ং আসাদুল ইসলাম এবং ভিক্টোরিয়া ওকাম্পোর চরিত্রে অভিনয় করছেন সোনিয়া হাসান।

রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর শতবর্ষী চিরন্তন প্রেমকে কেন্দ্র করে নির্মিত এই নাট্যপ্রযোজনাটি ইতিমধ্যেই সাধারণ দর্শক, শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং কবি-সাহিত্যিকদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। নাটকের এই বিশেষ প্রদর্শনীর বহুল প্রচারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছে ম্যাড থিয়েটার কর্তৃপক্ষ।

‘অকারণ’-এ হিমি

রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’, ৩ ঘণ্টাতে ১ মিলিয়ন ভিউ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার গল্প নিয়ে ‘চেকআউট’

শিল্পকলায় ‘দ্য পাইড পাইপার অব হ্যামেলিন’-এর মঞ্চায়ন

‘মায়ারে’ নিয়ে একসঙ্গে আরশ-সুনেরাহ

পার্থ-সাদনিমার ‘রিহার্সেল’

‘অমানুষ’ নিয়ে যুক্তরা‌ষ্ট্রের মঞ্চে তমালিকা

সুব্রত, ফারজানা ছবি ও ইমু শিকদারের ‘বিরোধ’

পারিবারিক গল্পের নাটকে সায়েম সামাদ, বড়দা মিঠু, রুমা ও মৌ শিখা

‘আমরা ভাইরাল’-এ শাকিলা পারভীন