হোম > বিনোদন > নাটক

ভারতে দেখা যাবে না পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সমেইট লো’

বিনোদন রিপোর্টার

ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সমেইট লো’ ভারতে মুক্তি দিচ্ছে না নেটফ্লিক্স। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির দর্শকদের জন্য প্ল্যাটফর্মটির আসন্ন মুক্তির তালিকায় সিরিজটি থাকছে না।

পাকিস্তানি কনটেন্ট প্রচারের বিষয়ে ভারত সরকারের নির্দেশনা মেনে চলার জন্য নেটফ্লিক্সকে স্মরণ করিয়ে দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২৪ নভেম্বর ট্রেলার প্রকাশের পর এআইসিডব্লিউএ ও এফডব্লিউআইসিই সিরিজটির মুক্তি বন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামনা করে এবং মুক্তি দিলে ৫ ডিসেম্বর থেকে নেটফ্লিক্সের প্রযোজনায় কাজ বন্ধের হুঁশিয়ারি দেয়। ‘ইন্ডিয়া টুডে’ জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর ভারতে সিরিজটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স।

পহেলগ্রামে সন্ত্রাসী হামলা ও ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তার কথা বলে পাকিস্তানি কনটেন্ট প্রচার বন্ধের পরামর্শ দিয়েছিল ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

ফারহাত ইশতিয়াকের উর্দু উপন্যাস অবলম্বনে মোমিনা দুরাইদের পরিচালনা ও প্রযোজনায় নির্মিত এই রোমান্টিক সিরিজে তিন প্রজন্মের ছয়টি প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। ফাওয়াদ ও মাহিরার সঙ্গে এতে আরও আছেন হানিয়া আমির, আহাদ রাজা মীর, সানাম সাঈদ, ইকরা আজিজ ও হামজা আলী আব্বাসি। আগামী ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী নেটফ্লিক্সে মুক্তি পেলেও ভারতের দর্শকেরা সিরিজটি দেখতে পাবেন না।

শেহেরিয়ার মুনাওয়ারের ‘গ্রিন ফ্ল্যাগ’ চরিত্রে মজেছে দক্ষিণ এশিয়া

অভিনেতা সোহেল খান মারা গেছেন

সারিকা সাবাহ্ ও খায়রুল বাসারের ‘সেলফি’, মুক্তি ১০ ডিসেম্বর

পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ নির্মাতার, বাসার নিচে সংবাদ সম্মেলন

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

অপূর্ব-নীহার নতুন নাটক ‘দূরের মানুষ’

আসছে তৌসিফ-তটিনীর নতুন নাটক ‘মন দুনিয়া’

মঞ্চে জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’

দুই কোটির মাইলফলকে ইয়াশ-নীহার ‘মনের মতো মন’