হোম > বিনোদন > নাটক

রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’, ৩ ঘণ্টাতে ১ মিলিয়ন ভিউ

বিনোদন রিপোর্টার

‘এটা আমাদেরই গল্প’ নাটকের অভূতপূর্ব সাফল্যের পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় এবার আসছে নতুন পারিবারিক ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’।

বুধবার, ৭ অক্টোবর ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে নাটকটির প্রথম পর্ব অবমুক্ত করা হয়। প্রকাশের মাত্র ৩ ঘণ্টা ৩৭ মিনিটের মধ্যেই এটি অতিক্রম করে ফেলে ১ মিলিয়ন (১০ লাখ) ভিউয়ের মাইলফলক। এখন থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে নাটকটির নতুন পর্ব প্রচারিত হবে।

সময়ের কোনো এক পর্যায়ে সম্পর্ক কিংবা অনুভূতির কাছে আবার ফিরে আসার টানাপোড়েন ও আবেগ নিয়ে নির্মিত হয়েছে ‘ফিরে আসার গল্প’। নাটকটিতে স্থান পেয়েছে রাজের আগের জনপ্রিয় নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর একঝাঁক অভিনয়শিল্পী।

এই ধারাবাহিকের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ১৩ বছর পর আবারও একই ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করলেন দুই প্রবীণ অভিনেতা জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, ফাইজুল ইয়ামিন, অদিতি জামান স্নেহা, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ডিকন নূর।

নাটকটির আবহকে আরও প্রাণবন্ত করতে তৈরি করা হয়েছে তিনটি গান। ‘ওরে প্রিয়া রে’ শিরোনামের টাইটেল গানটি লিখেছেন কবির বকুল। নাভেদ পারভেজের সুর ও সংগীতে এটি গেয়েছেন ন্যানসি ও ইমরান মাহমুদুল। ‘ফিরে আসার গল্প’ শিরোনামের আরেকটি গান গেয়েছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি; যার ভিন্ন একটি সংস্করণে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। এ ছাড়া সালাহউদ্দিন সাগরের কথায় ‘প্রেমের কারিগর’ গানটির সুর ও সংগীতে সজীব দাসের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার গল্প নিয়ে ‘চেকআউট’

শিল্পকলায় ‘দ্য পাইড পাইপার অব হ্যামেলিন’-এর মঞ্চায়ন

‘মায়ারে’ নিয়ে একসঙ্গে আরশ-সুনেরাহ

পার্থ-সাদনিমার ‘রিহার্সেল’

‘অমানুষ’ নিয়ে যুক্তরা‌ষ্ট্রের মঞ্চে তমালিকা

সুব্রত, ফারজানা ছবি ও ইমু শিকদারের ‘বিরোধ’

পারিবারিক গল্পের নাটকে সায়েম সামাদ, বড়দা মিঠু, রুমা ও মৌ শিখা

‘আমরা ভাইরাল’-এ শাকিলা পারভীন

দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুরের ‘দাদী ভয়ংকর’

নাটকে ব্যস্ত পারিশা জান্নাত