হোম > বিনোদন > নাটক

আবারো একসাথে শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী

বিনোদন রিপোর্টার

অনেকদিন পর একসঙ্গে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকীকে! বাস্তবের এই দম্পতি এক সময় জুটিবদ্ধ হয়ে বহু নাটকে অভিনয় করেছেন।

সম্প্রতি চ্যানেল আইয়ের জন্য নির্মিত বিশেষ টেলিফিল্মে সেলিম-রোজী জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। এটির নাম ‘হিমি’, যা পরিচালনা করেছেন সাজ্জাদ হোসাইন বাপ্পী।

টেলিফিল্মে এ প্রজন্মের আরো এক জনপ্রিয় ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটীনিকে দেখা যাবে। টেলিছবিতে আরও অভিনয় করেছেন সাবিহা জামানসহ অনেকে।

লাক্স নিবেদিত এ টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে আগামীকাল, বুধবার, ২৮ জানুয়ারি, বিকেল ৩টা ৫ মিনিটে।

শহীদুজ্জামান সেলিম ১৯৯৩ সালে অভিনেত্রী রোজী সিদ্দিকীকে বিয়ে করেন। সেই থেকে এখন অবধি একই ছাদের নিচে প্রেম-ভালোবাসায় ভরে উঠেছে তাদের সংসার। তমা ও শ্রীমা নামের দুই কন্যা আলোকিত করে রেখেছে তাদের ঘর।

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

আসছে পারিবারিক গল্পের নতুন নাটক

জুয়ার ভয়ংকর দিক নিয়ে মিকসেতু মিঠুর নাটক ‘টোকা’

একসঙ্গে দিলারা জামান, আবুল হায়াত, ডলি জহুর

‘ব্যাচেলর পয়েন্ট’-এ ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই

নিঃস্বার্থ বাবার চরিত্রে আজিজুল হাকিম

যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় ‘অমানুষ’

ট্রেইলার মুক্তি, আলোচনায় ‘হেডলাইন’

একফ্রেমে ডলি, মেমী ও মম