হোম > বিনোদন > নাটক

‘মায়ারে’ নিয়ে একসঙ্গে আরশ-সুনেরাহ

বিনোদন রিপোর্টার

এই প্রজন্মের দর্শকপ্রিয় দুই অভিনয়শিল্পী আরশ খান ও সুনরাহ বিনেত কামাল জুটিবদ্ধ হয়ে দর্শককে বেশকিছু ভালো ভালো গল্পের নাটক উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার কাজী বাহাদুর হিমু’র চিত্রনাট্য ও পরিচালনায় ১ অক্টোবর ইউটিউবে প্রকাশ পেয়েছে আরশ ও সুনেরাহ’র নতুন নাটক ‘মায়ারে’। নাজ নাজমা নাটকটি রচনা করেছেন ও সংলাপ লিখেছেন।

আরশ খান বলেন, “এরইমধ্যে আমার অভিনীত ‘দাদী ভয়ংকর’ নাটকটি প্রচারে এসেছে। বেশ ভালো সাড়া পেয়েছি। এরইমধ্যে প্রকাশ পেলো ‘বউ পালানোর পরে’। এটাও দর্শক বেশ আগ্রহ নিয়ে দেখছেন। ‘মায়ারে’ নাটকটি নিয়েও আমি আশাবাদী। কারণ গল্পটা খুব সুন্দর।’

সুনেরাহ বলেন, ‘মায়ারে নাটকটিতে আমার চরিত্রটি খুব সুন্দর। আমি আমার চরিত্রটি ভীষণ উপভোগ করেছি শুটিং-এর সময়টাতে। মায়ারে-আশা করছি দর্শকের ভালোলাগবে।’

আরশ ও সুনেরাহ অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘না বলা কথা’, ‘বসন্তদিন’, ‘একজন অন্তর্বর্তীকালীন প্রেমিকা’, ‘দূরদেশে স্বপ্ন ভেবে’, ‘পরমা সুন্দরী’, ‘ ভুল না কী প্রেম’, ‘তুমি দূরত্ব’, ‘ছোট ছেলে’, ‘হৃদয়ে ফাগুন’ ইত্যাদি।

পার্থ-সাদনিমার ‘রিহার্সেল’

‘অমানুষ’ নিয়ে যুক্তরা‌ষ্ট্রের মঞ্চে তমালিকা

সুব্রত, ফারজানা ছবি ও ইমু শিকদারের ‘বিরোধ’

পারিবারিক গল্পের নাটকে সায়েম সামাদ, বড়দা মিঠু, রুমা ও মৌ শিখা

‘আমরা ভাইরাল’-এ শাকিলা পারভীন

দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুরের ‘দাদী ভয়ংকর’

নাটকে ব্যস্ত পারিশা জান্নাত

২৫ বছর পূর্তিতে চয়নিকা চৌধুরীর বিশেষ নাটক

‘রাফ-সু’র গল্পে নতুন টুইস্ট

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান