হোম > বিনোদন > সংগীত

যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমিন

বিনোদন রিপোর্টার

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও জীবন্ত কিংবদন্তী সাবিনা ইয়াসমিন দুটি সঙ্গীতানুষ্ঠানে পারফর্ম করতে যুক্তরাজ্যে গেছেন। গতকাল ৪ অক্টোবর সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

যুক্তরাজ্য সফর ও কনসার্ট প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন জানান, আগামী ১১ অক্টোবর লন্ডনে এবং ১৫ অক্টোবর স্কটল্যান্ডে দুটি শোতে তিনি সঙ্গীত পরিবেশন করবেন। তাঁর সাথে যন্ত্রশিল্পী হিসেবে সফর করছেন তবলায় চন্দন দত্ত, লিড গিটারে মনোয়ার হোসেন টুটুল এবং কি-বোর্ডে পার্থ প্রীতম বাপ্পী।

জানা গেছে, আগামী ১০ অক্টোবর থেকে পূর্ব লন্ডনের হ্যানবুরি স্ট্রিটের ‘দ্য ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টার’-এ শুরু হতে যাচ্ছে ১৭তম ‘লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব’। আয়োজনের দ্বিতীয় দিন, ১১ অক্টোবর সঙ্গীত পরিবেশন করবেন সাবিনা ইয়াসমিন।

উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘এই উৎসব যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাঙালি ও সংস্কৃতিপ্রেমীদের জন্য অন্যতম প্রধান একটি বার্ষিক আয়োজন। প্রবাসী প্রজন্মের কাছে বাংলা ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে শেকড়ের সাথে সংযুক্ত করার লক্ষ্যেই এটি আয়োজিত হয়। গত বছরও আমি এখানে গান গেয়েছিলাম। এবারও আয়োজক ও শ্রোতাদের আগ্রহে আবারও যাচ্ছি। আশা করছি এবারের আয়োজনটিও সবদিক দিয়ে খুব সুন্দর হবে, ইনশাআল্লাহ।’

তবলাশিল্পী চন্দন দত্ত জানান, ১১ অক্টোবর যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে টিকিট কেটে আগত অতিথিদের সামনে সাবিনা ইয়াসমিন সঙ্গীত পরিবেশন করবেন। এই আয়োজনে অংশ নিতে আগামী ৭ অক্টোবর আরটিভির ‘লিটল স্টার’ রিয়েলিটি শো থেকে ছুটি নিয়ে লন্ডন যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। তিনি আগামী ১৪ অক্টোবর দেশে ফিরবেন।

লন্ডন ও স্কটল্যান্ডের অনুষ্ঠান শেষে আগামী ১৮ অক্টোবর সাবিনা ইয়াসমিন দেশের উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর জন্ম নেওয়া সাবিনা ইয়াসমিন দীর্ঘ সঙ্গীতজীবনে গেয়েছেন অজস্র কালজয়ী গান। আধুনিক, লোকগান, চলচ্চিত্র কিংবা দেশাত্মবোধক গান—সবক্ষেত্রেই তাঁর অবদান অনন্য। সুরের ওপর নিখুঁত নিয়ন্ত্রণ, স্পষ্ট উচ্চারণ ও সংযত আবেগের গায়কী তাঁকে বাংলা গান ও সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে চিরস্থায়ী আসন এনে দিয়েছে।

খুরশীদ আলমের সংগীতের ৬০ বছর পূর্তি, গাইলেন সুজানা রূপা

সিনেমায় প্রথম রবীন্দ্রসংগীত গাইলেন অনিমা রায়

টেইলর সুইফটের নতুন ইতিহাস, ৩৩ পুরস্কার জয়ের রেকর্ড

গানের ভুবনে খুরশীদ আলমের ৬০ বছর

সাইফুল শাহীনের কথা ও সুরে শেখ সোলাইমানের নতুন গান ‘মানব জীবন’

নিরাপত্তাশঙ্কায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ঢাকায় ফের স্থগিত পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’-এর কনসার্ট

অধরা ভালোবাসার সুরে আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মথুরা’

১০ বছর পর কাজী শুভর একক অ্যালবাম ‘কেউ বুঝলো না’

ফিলাডেলফিয়ায় মঞ্চে গাজা ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে বক্তব্য এড শিরানের